১৯ জুলাই জাতীয় সামবেশ উপলক্ষে
লাকসামে জামায়াতের স্বাগত মিছিল

পোস্ট এর সময় : ৭:০৮ অপরাহ্ণ , ভিজিটর : ৩৫

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
‘‘চলো চলো ঢাকা চলো’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ উপলক্ষে লাকসাম পৌরসভা জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে লাকসাম দৌলতগঞ্জ জামে মসজিদ থেকে স্বাগত মিছিলটি বের হয়ে লাকসাম পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাইপাসে সংক্ষিপ্ত আলোচনা সভার দিয়ে শেষ হয়। সভাপতিত্ব করেন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের জামায়াত ইসলামী বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী সৈয়দ এ.কে.এম সরওয়ার উদ্দিন সিদ্দীকি।
পৌর সেক্রেটারি মাওলানা মুহাম্মদ সহিদ উল্লাহর পরিচালনায় স্বাগত মিছিলে বিশেষ অতিথি ছিলেন, পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, লাকসাম পৌরসভা জামায়াতের সাবেক আমীর মোঃ আবুল হাশেম, সহ-সেক্রেটারি মাষ্টার একেএম শাহ আলম, মোঃ নুরে আলম, পৌরসভা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু জাফর মোঃ সালেহ, মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, মাওলানা আকতার হোসেন আজাদী, ওয়ার্ড আমীর মাষ্টার আব্দুর রহমান, ফয়সাল মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খোরশেদ আলম তুহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *