লাকসামে পিএফজির আলোচনা সভা অনুষ্ঠিত

পোস্ট এর সময় : ৯:০৬ অপরাহ্ণ , ভিজিটর : ২৮

জাফর আহমেদ:- সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি লাকসাম ইউনিটের উদ্যোগে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুলাই সকাল এগারোটায় লাকসাম সুরক্ষা সিটির গ্রীন ক্যাসেল রেস্টুরেন্টে মোঃ সিরাজুল হকের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

জাফর আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আগামী দুই বছরের জন্য পিএফজি লাকসাম ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটিতে মোঃ সিরাজুল হক, মীর মোঃ আবু বকর সিদ্দিক, মোঃ আবুল হোসেন মিলন ও নাজনীন আক্তার নিপাকে এম্বাসেডর হিসেবে এবং জাফর আহমেদকে কো-অর্ডিনেটর মনোনীত করা হয়।

সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এডভোকেট বিকাশ চন্দ্র সাহা, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন ভূঁইয়া, নাজমুন্নাহার নুপুর, নূরে আলম মানিক, পিএফজির আঞ্চলিক সমন্বয়ক রাসেল আহমেদ, খোদেজা বেগম, প্রফেসর আহসান হাবিব, পলাশ বৈষ্ণব, লাকসাম প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, উত্তম সাহা বাচ্চু, আওরঙ্গজেব খান রুবেল, আফরাতুল করিম রিমু, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ইউনুছ মিয়া, মোঃ মামুন হোসেন, প্রবীর সাহা, রতন লাল দাস, ওয়াই পি এ জি সমন্বয়ক নুরুন্নবী মহসিন, তাসলিমা আক্তার ও মাহফুজুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *