Author Archives: Md Kamal Uddin

জাতির উদ্দেশে ভাষণে ড. ইউনূস

পোস্ট এর সময় : ৮:১৩ অপরাহ্ণ , ভিজিটর : ১২

স্টাফ রিপোর্টার:-অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়।আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। […]

নোয়াখালীতে বন্যার্তদের খাদ্য সংকট, সাপের কামড়ে ৩৫ জন হাসপাতালে ভর্তি

পোস্ট এর সময় : ৯:৫২ অপরাহ্ণ , ভিজিটর : ২৮

নিজস্ব প্রতিবেদক:-ভারত থেকে ধেয়ে আসা বন্যার পানি ও ভারী বর্ষণে তলিয়ে যাওয়া নোয়াখালীর বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বন্যাদুর্গতদের মাঝে খাবারের হাহাকার দেখা দিয়েছে। এছাড়া গত দুই দিনে সাপের কামড়ে অসুস্থ হওয়া ৩৫ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নোয়াখালীতে বৃষ্টি বন্ধ হলেও জেলার আটটি উপজেলায় পানি উল্লেখযোগ্য হারে কমেনি। বন্যায় আক্রান্ত মানুষগুলোর কেউ […]

কাপ্তাই বাঁধের ১৬ গেট খুলে দেয়া হবে রাতে

পোস্ট এর সময় : ৯:৪৬ অপরাহ্ণ , ভিজিটর : ২৮

নিজস্ব প্রতিবেদক:-দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেই আজ রাতে রাঙ্গামাটির কাপ্তাই বাঁধ খুলে দিয়ে হ্রদ থেকে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। শনিবার (২৪ আগস্ট) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়। কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) এ টি এম আব্দুজ্জাহের স্বাক্ষরিত জরুরি বার্তায় বলা […]

ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

পোস্ট এর সময় : ১০:১৬ অপরাহ্ণ , ভিজিটর : ৪৮

বিশেষ প্রতিনিধি : ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামালসহ সংগঠনের নেতৃবৃন্দ । শুক্রবার দুপুরে সাড়ে ১১ টায় রংপুর জেলার পীরগঞ্জ থানার বাবনপুর (জাফর পাড়া) নিজ বাড়িতে বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাঈদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার বীরোচিত আত্মদানের সংগ্রামী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ […]

শহীদদের রক্তের বিনিময়ে ইনসাফপূর্ণ সরকার প্রতিষ্ঠিত হবে : ডা. শফিকুর

পোস্ট এর সময় : ৮:০৪ অপরাহ্ণ , ভিজিটর : ৯

নিজস্ব প্রতিবেদক:-এক ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে। দেশের মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলছে। সরকারের দীর্ঘ অপশাসনে দেশের মানুষ ক্লান্ত ছিল। আজ তারা মুক্তি পেয়েছে। এই মুক্তির পেছনে দেশের তরুণ সমাজ দ্বিধাহীন চিত্তে রক্ত ঢেলে দিয়েছে। জীবনকে মূল্যহীন করে দেশের জন্য লড়ছে। তাদের মূল্য আমরা দিতে পারব না। তবে তাদের রক্তের বিনিময়েই এই দেশে একটি ইনসাফপূর্ণ সমাজ […]

বড় বড় দুর্নীতিবাজদের বিচার কিভাবে করবে অন্তর্বর্তী সরকার?

পোস্ট এর সময় : ৭:৫৫ অপরাহ্ণ , ভিজিটর : ৮০

নিজস্ব প্রতিবেদক:-বাংলাদেশে সম্প্রতি অর্ধ-শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ঘুষবাণিজ্য, ঋণ জালিয়াতি, অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জনসহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে সাবেক মন্ত্রী থেকে শুরু করে বড় বড় আমলারা যেমন রয়েছেন, তেমনি দেখা যাচ্ছে একাধিক ব্যবসায়ী ও ব্যবসায়িক গোষ্ঠীর নামও। তবে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে দেশটির অন্যতম বড় ব্যবসায়িক গোষ্ঠী […]

দেশের সব থানায় অভিযোগ গ্রহণ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা

পোস্ট এর সময় : ৭:৪৪ অপরাহ্ণ , ভিজিটর : ২৩

নিজস্ব প্রতিবেদক:-দেশের থানাগুলোকে নতুন নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। থানাগুলোকে মামলা, সাধারণ ডায়েরি (জিডি) ও এফআইআর দ্রুত নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে মামলার তদন্তে বিলম্ব না করার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। বুধবার (২৩ আগস্ট) থানায় অভিযোগ গ্রহণ সংক্রান্ত এক পরিপত্র জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখা। জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ […]

সাংবাদিক দম্পতি শাকিল-রুপা ৪ দিনের রিমান্ডে

পোস্ট এর সময় : ১১:৩৭ অপরাহ্ণ , ভিজিটর : ১৬

নিজস্ব প্রতিবেদক:-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চাকরিজীবী মো. ফজলুল করিম হত্যা মামলায় (মামলাটি ২১ আগস্ট দায়ের করা হয়। উত্তরা পূর্ব থানার এ মামলা দণ্ডবিধির ৩০২ (হত্যার অভিযোগ) এবং ১১৪ ও ১০৯ ধারায় করা হয়েছে) বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভি থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও তার স্ত্রী প্রধান প্রতিবেদক ফারজানা রুপার চার দিনের রিমান্ড […]

সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালসহ পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত

পোস্ট এর সময় : ১০:২১ অপরাহ্ণ , ভিজিটর : ৭

নিজস্ব প্রতিবেদক:-সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তার স্ত্রী কাশমিরী কামাল ও মেয়ে নাফিসা কামালের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবের লেনদেন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা […]

মানিক-মেনন-ইনুর বিরুদ্ধে ৩০০ কোটি টাকার মানহানি মামলা

পোস্ট এর সময় : ১০:০০ অপরাহ্ণ , ভিজিটর : ২০

নিজস্ব প্রতিবেদক:-বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৩০০ কোটি টাকার মানহানির অভিযোগে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মো: জিয়াউল হক নামে […]