লাকসামে হেফাজতের কমিটি গঠন

পোস্ট এর সময় : ১০:৫৫ অপরাহ্ণ , ভিজিটর : ২১

লাকসাম প্রতিনিধি:-হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলার লাকসাম শাখার কমিটি গত ৪ সেপ্টেম্বর অনেক ওলামায়ে কেরাম ও হেফাজতে ইসলামের শুভাকাঙ্খীদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে হাত উঠানোর মাধ্যমে চুড়ান্ত হওয়ার পর নাম ঘোষনা হয়েছে। তারা হলেন সভাপতি হযরত মাও. মো: ইউসুফ, সহ সভাপতি মাও. মহিব উল্যাহ, সাধারণ সম্পাদক মাও. মো: আবুল খায়ের, সহ সাধারণ সম্পাদক মাও. মো: জামাল উদ্দিন, সাংগাঠনিক সম্পাদক হাফেজ মাও. মোহাম্মদ উল্যাহ, সহ সাংগাঠনিক সম্পাদক মাও. নুরুল ইসলাম ফয়েজী, কোষাধ্যক্ষ মুফতি মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক মাও. খোরশেদ আলম। লাকসাম উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ সাংগাঠনিক সম্পাদক মাও. মুফতি শামছুল ইসলাম জিলানী ও কুমিল্লা জেলার মহাসচিব মুফতি আমজাদ হোসাইন। কেন্দ্রীয় ও জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য সদস্যগুলো ঘোষিত কমিটি আলোচনা সাপেক্ষে তাহা নির্ধারন করা হবে। পরিশেষে ইসলামের হেফাজতের জন্য দোয়া ও মুনাজাতের মাধ্যমে সভা সমাপ্তী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *