শহীদুল ইসলাম শাহীন:-আজ ৮ সেপ্টেম্বর কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউপির মামিশ^র, ষোলদোনা গ্রামের বন্যায় কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী। ক্যাপ্টেন মেহেদীর নেতৃত্বে সেনাবাহিনীর দল নিজস্ব উদ্যোগে নিজেরা হাতে হাতে উল্লেখিত গ্রামের বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করেন। তাদের তৎপরতা দেখে সাধারণ জনগণ তাদেরকে সাধুবাদ জানিয়েছেন। ৮০ উর্দ্ধ একজন মহিলাকে বলতে শোনা যায়। আল্লাহ তুমি সেনাবাহিনীকে হেফাজত কর এবং তাদেরকে নেক হায়াত দান কর।

