Author Archives: Md Kamal Uddin

একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা

পোস্ট এর সময় : ১১:২০ অপরাহ্ণ , ভিজিটর : ৭

নিজস্ব প্রতিবেদক:জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়সংবলিত ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৭টি নতুন এবং ৫টি সংশোধিত প্রকল্প রয়েছে। প্রকল্পগুলোর […]

কোনো সচিব দায়িত্ব পালনে ব্যর্থ হলে প্রশাসনিক ব্যবস্থা

পোস্ট এর সময় : ১১:৩২ পূর্বাহ্ণ , ভিজিটর : ৭

নিজস্ব প্রতিবেদক:সরকারি কাজে গতি ফেরাতে সচিবদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে বিএনপি সরকারের প্রথম সচিব সভায় এসব বিষয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সভায় প্রশাসনকে আরও কার্যকর ও জনবান্ধব করার পাশাপাশি কর্মকর্তাদের ক্যারিয়ার পরিকল্পনা […]

আওয়ামী লীগের মিছিল বন্ধে সতর্ক থাকার নির্দেশ

পোস্ট এর সময় : ২:১২ অপরাহ্ণ , ভিজিটর : ১৬

নিজস্ব প্রতিবেদক:-রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিছিলের মতো অন্য স্থানে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পুলিশকে আরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে জোরদার করতে বলা হয় বিট ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম। এ ছাড়া ঢাকার আবাসিক হোটেলেও নজর বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) […]

লাকসামে কর্মরত সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুজনের মতবিনিময়

পোস্ট এর সময় : ১২:৪৫ পূর্বাহ্ণ , ভিজিটর : ৩৭

নিজস্ব প্রতিবেদক:আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজনের আমন্ত্রণে লাকসামে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় অ্যাডভোকেট সুজনের ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম […]

ওবায়দুল কাদেরসহ যুবলীগ ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় মঙ্গলবার

পোস্ট এর সময় : ১:০৯ অপরাহ্ণ , ভিজিটর : ৪

অধিকার প্রতিবেদক:-জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলটির শীর্ষস্থানীয় সাত নেতার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে মঙ্গলবার। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ আজ সোমবার এই তারিখ ঠিক করেন। ট্রাইবুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। আজ […]

দেশজুড়ে ডেঙ্গুর দাপট: ১১ দিনেই ১৩ হাজার আক্রান্ত, মৃত্যু বেড়ে ১৪৩

পোস্ট এর সময় : ১১:৫৪ পূর্বাহ্ণ , ভিজিটর : ১৫

নিজস্ব প্রতিবেদক:-দেশে ডেঙ্গু জ্বরের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি সেপ্টেম্বরের শুরু থেকেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখী, যার ফলে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর প্রচণ্ড চাপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩৭ হাজার ১৭০ জন এবং মৃত্যু হয়েছিল ১০২ জনের। মাত্র ১১ দিনের ব্যবধানে ১২ সেপ্টেম্বর পর্যন্ত […]

লাকসামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

পোস্ট এর সময় : ১০:৫২ পূর্বাহ্ণ , ভিজিটর : ২২

এস এ বাদশা, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার লাকসামে বাড়ির পাশের পুকুরে ডুবে চাচাতো ভাই-বোন দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় লাকসাম পৌর এলাকার মিশ্রি গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো—কুমিল্লা আদালতের আইনজীবী শামসুল হকের মেয়ে ফাতেমা আক্তার (৩) এবং তাঁর বড় ভাই দুবাইপ্রবাসী নাসির উদ্দিনের ছেলে সুফিয়ান (আড়াই বছর)। স্থানীয় […]

আয়েশা ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

পোস্ট এর সময় : ৮:৪৭ অপরাহ্ণ , ভিজিটর : ৪৩

ফাতেমা আক্তার আঁখি, লাকসাম: একটি হলেও বৃক্ষরোপন করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে- এই শ্লোগানকে সামনে রেখে জলবায়ু পরিবর্তনে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় আয়েশা ফাউন্ডেশন কর্তৃক গতকাল ১২ সেপ্টেম্বর লাকসাম পৌরসভা সহ লালমাই উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আয়েশা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা লাকসাম পৌরসভার সাবেক মেয়র ও […]

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সক্রিয় সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পোস্ট এর সময় : ২:১৯ অপরাহ্ণ , ভিজিটর : ১১

নিজস্ব প্রতিবেদক:-ডেঙ্গু প্রতিরোধ এবং দেশকে পরিচ্ছন্ন রাখতে দেশের সব নাগরিকের সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মিলিতভাবে দেশ গঠনে এগিয়ে এলে কোনো বাধাই বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে | শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান […]

জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হয়েছি: জামায়াত আমির

পোস্ট এর সময় : ২:০৯ অপরাহ্ণ , ভিজিটর : ৬

নিজস্ব প্রতিবেদক:-জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমা তিনি বলেছেন, দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সারের সংকট চরমে। মানুষ কষ্ট পাচ্ছে। আমরা জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলার চেষ্টা করছি। কিন্তু সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না। […]