ফাতেমা আক্তার আঁখি, লাকসাম: একটি হলেও বৃক্ষরোপন করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে- এই শ্লোগানকে সামনে রেখে জলবায়ু পরিবর্তনে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় আয়েশা ফাউন্ডেশন কর্তৃক গতকাল ১২ সেপ্টেম্বর লাকসাম পৌরসভা সহ লালমাই উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আয়েশা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা লাকসাম পৌরসভার সাবেক মেয়র ও লাকসাম পৌরসভা বিএনপির সাবেক আহŸায়ক আলহাজ¦ মো: মফিজুর রহমান, সদস্য সচিব দৈনিক বাংলা কাগজ পত্রিকার বার্তা সম্পাদক শহীদুল ইসলাম শাহীন, লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আমাদের অধিকার পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো: কামাল উদ্দিন, দৈনিক যুগান্তর পত্রিকার লাকসাম প্রতিনিধি ও লাকসাম প্রেস ক্লাবের সাংগাঠনিক সম্পাদক এম এ মান্নান, আয়েশা ফাউন্ডেশনের ম্যানেজার মো: সাহাব উদ্দিন তুহিন, নির্বাহী সদস্য মোহাম্মদ আবদুল করিম, সাংবাদিক ফাতেমা আক্তার আঁখি সহ স্থানীয় আরো অনেকেই। আয়েশা ফাউন্ডেশনের বৃক্ষরোপন প্রতিবছরের ন্যায় এবারও চলমান রয়েছে

