লাকসামে কর্মরত সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুজনের মতবিনিময়

পোস্ট এর সময় : ১২:৪৫ পূর্বাহ্ণ , ভিজিটর : ৮

নিজস্ব প্রতিবেদক:আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজনের আমন্ত্রণে লাকসামে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় অ্যাডভোকেট সুজনের ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।
মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহ, সাংবাদিক মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ মজিবুর রহমান দুলাল, নুর উদ্দিন জালাল আজাদ, কামাল উদ্দিন, তোফায়েল আহমেদ, ফারুক আল শারাহ, আরিফুর রহমান স্বপন, মোঃ আবুল কালাম, মোঃ আব্দুল মান্নান, শহিদুল ইসলাম শাহীন, জাফর আহমেদ, মোহাম্মদ আব্দুর রহিম, চন্দন সাহাসহ লাকসামে কর্মরত অর্ধশতাধিক মোজো, সাপ্তাহিক ও জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক ও সাংবাদিকবৃন্দ।
বক্তারা মানবিকতা, ন্যায়পরায়ণতা, শিক্ষা-দীক্ষায়, সামাজিক মর্যাদাসহ নানা বিষয় বিবেচনায় অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজনকে আসন্ন পৌরসভা নির্বাচনে অন্যতম যোগ্য ও সেরা প্রার্থী আখ‌্যা দেন। আসন্ন নির্বাচনে মেয়র পদে অ্যাডভোকেট সুজনকে যোগ্যতর বিবেচনায় ভোট দিয়ে মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ আধুনিক লাকসাম পৌরসভা গঠনে ভোটারদের সমর্থন প্রদানের আহ্বান জানান। পাশাপাশি সত্য ও সঠিক সংবাদ প্রচারে সাংবাদিকরাও তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *