Author Archives: admin

ঝালকাঠিতে লঞ্চের ধাক্কায় কার্গো ডুবে নিখোঁজ ২

পোস্ট এর সময় : ৪:০৭ পূর্বাহ্ণ , ভিজিটর : ২২

ঝালকাঠির কাঁঠালিয়ায় ঘন কুয়াশার কারণে বিষখালী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় সিমেন্ট ভর্তি একটি কার্গো ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার মশারিবুনিয়া পুরনো লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন- ভোলার লালমোহন উপজেলার আশুলি গ্রামের বাসিন্দা মো. হাসান এবং রাজাপুরের বাদুর তলা গ্রামের বাসিন্দা পান্নু মিয়া। বরিশালের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে কাজ […]

ঈদের আগে বেতন-বোনাস নিয়ে শঙ্কায় মাদরাসা শিক্ষকরা

পোস্ট এর সময় : ৪:০০ পূর্বাহ্ণ , ভিজিটর : ৭

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন ও ঈদুল ফিতরের বোনাসের চেক ব্যাংকে পাঠানো হয়েছে গত ২৩ মে। ইতিমধ্যে তাদের অনেকে বেতন-বোনাস তুলেছেন। যারা তুলেননি নিশ্চিন্তে আছেন ঈদের আগে যে কোনো সময় তুলতে পারবেন। কিন্তু একই মান ও মর্যাদার অধিকারী ঝালকাঠি জেলার বিভিন্ন মাদরাসার প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষক-কর্মচারীরা আছেন অনিশ্চয়তায়। ঈদের আনন্দ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন বেশিরভাগ […]

বরগুনায় বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৭

পোস্ট এর সময় : ৩:৫৪ পূর্বাহ্ণ , ভিজিটর : ২৫

বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রর চালকসহ ৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে আমতলীর মানিকঝুড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আমতলীর তারিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছালমা বেগম (৪০), বরগুনার তালতলী উপজেলার বগী এলাকার চাঁন মিয়া (৪৮),মাহেন্দ্রর চালক হানিফ হাং (৪০), শানু মৃধা (৪০) এবং জসিম মৃধার […]

বরগুনায় তিন ভুয়া জেডিসি পরীক্ষার্থী আটক

পোস্ট এর সময় : ৩:৪৮ পূর্বাহ্ণ , ভিজিটর : ১০

বরগুনার বামনা সদর আর-রশীদ ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে বামনা উপজেলার বুকাবুনিয়া মাহমুদিয়া দাখিল মাদরাসার তিন ভুয়া জেডিসি পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন হাজার টাকা করে জরমিানা করা হয়েছে। এদিকে, পরীক্ষা কেন্দ্রে ভুয়া পরীক্ষার্থী পাঠানোর জন্য বুকাবুনিয়া মাহমুদিয়া দাখিল মাদরাসার সুপার মো. নজরুল ইসলামকে পরীক্ষা কমিটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সেই […]

ছেলের স্বপ্নপূরণে বেজায় খুশি মোস্তাফিজের মা

পোস্ট এর সময় : ৩:৩৭ পূর্বাহ্ণ , ভিজিটর : ১০

বিশ্বকাপ মানেই ক্রিকেটপ্রেমী মানুষের মাঝে উত্তেজনা। বর্তমানে বিশ্বকাপ ক্রিকেট উত্তেজনায় মেতেছে সারাবিশ্ব। বাংলাদেশের মানুষের এ উত্তেজনা বহুগুণে বাড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জয়। প্রোটিয়াদের ২১ রানের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে মাশরাফি বাহিনী। প্রথমবারের মত বিশ্বকাপ ক্রিকেটে খেলতে দলে জায়গা পেয়েছেন সাতক্ষীরার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই তুলে নিয়েছেন […]

ইংল্যান্ডকে হারাতে ১০টি বলই যথেষ্ট পাকিস্তানের!

পোস্ট এর সময় : ৩:৩৩ পূর্বাহ্ণ , ভিজিটর : ১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই লজ্জাজনক হার। তার ওপর আবার দ্বিতীয় ম্যাচ আসরের হট ফেভারিট ইংল্যান্ডের বিপক্ষে। তাই কিছুতেই স্বস্তিতে নেই এশিয়ার দেশ পাকিস্তান। কেননা স্বাগতিকদের সঙ্গেই বিশ্বকাপের আগের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে সরফরাজ আহমেদের দল। ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে নটিংহামের ট্রেন্টব্রিজ স্টেডিয়ামে। এই মাঠের উইকেটকে বলা হয়ে থাকে ব্যাটিং স্বর্গ। কিন্তু নিজেদের প্রথম ম্যাচে এই মাঠেই ওয়েস্ট […]

তিন দিনের সফরে যুক্তরাজ্যে ট্রাম্প

পোস্ট এর সময় : ৩:২৮ পূর্বাহ্ণ , ভিজিটর : ১১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। স্থানীয় সময় সোমবার সকাল ৯টায় লন্ডনের স্টানস্টেড বিমানবন্দরে ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান বিমানটি অবতরণ করবে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প যুক্তরাজ্যে পৌঁছানোর সোমবার সন্ধ্যায় রানীর পক্ষ থেকে বাকিংহাম প্যালেসে নৈশভোজের আয়োজন করা হয়েছে। সেখানে ট্রাম্পের সঙ্গে যোগ দেবেন […]

কুয়েতে ঈদের জামাতে বাংলায় খুতবা পড়াবেন বাংলাদেশি খতিবরা

পোস্ট এর সময় : ৩:২৪ পূর্বাহ্ণ , ভিজিটর : ২২

কুয়েতে পবিত্র ঈদুল ফিতরের জামাতে ইমামতি করবেন বাংলাদেশি খতিবরা। ঈদের দিন দেশটিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে ৫টা ৩ মিনিটে। কুয়েতের বাঙালি অধ্যুষিত এলাকার ২০টি মসজিদে সাপ্তাহিক জুমা ও দুই ঈদের জামাতে বাংলায় খুতবা পড়ার অনুমোদন দিয়েছে কুয়েতের ধর্ম মন্ত্রণালয়। ঈদের জামাতে বাংলাদেশি খতিবরা কে কোন মসজিদে ইমামতি করবেন ১. হাফেজ খুরশীদ আলম, সালেহ […]

বাংলাদেশের টাইগাররা প্রথম ম্যাচে একের পর এক রেকর্ড গড়ছে

পোস্ট এর সময় : ১২:৩৩ অপরাহ্ণ , ভিজিটর : ১১

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে যেন শুরু হয়েছে রেকর্ডের হিড়িক। টাইগাররা একের পর এক রেকর্ড গড়ছে এই ম্যাচে। আর সব রেকর্ডেই আছেন একজন, সাকিব আল হাসান। প্রথমে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১১ হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি। এরপর বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার ফিফটির রেকর্ড গড়েন বিশ্বসেরা অলরাউন্ডার। তারপর মুশফিকুর রহিমের সঙ্গে মিলে আরো একটি রেকর্ড […]

সাকিব-মুশফিকের সেঞ্চুরি জুটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

পোস্ট এর সময় : ১২:০৭ অপরাহ্ণ , ভিজিটর : ৫

কেনিংটন ওভালে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বোলারদের রীতিমত কাঁদিয়ে ছাড়ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। দুর্দান্ত ব্যাটিংয়ে এগিয়ে চলেছেন সাকিব আল হাসান আর মুশফিকুর রহীম। বাংলাদেশও আছে বড় সংগ্রহের পথে। ৭৫ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে তৃতীয় উইকেটে দারুণ প্রতিরোধ সাকিব আর মুশফিকের। এই জুটিতে তারা ৯৫ বলেই গড়েছেন সেঞ্চুরি জুটি। এই রিপোর্ট লেখা […]