সাকিব-মুশফিকের সেঞ্চুরি জুটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

পোস্ট এর সময় : ১২:০৭ অপরাহ্ণ , ভিজিটর : ৫

কেনিংটন ওভালে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বোলারদের রীতিমত কাঁদিয়ে ছাড়ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। দুর্দান্ত ব্যাটিংয়ে এগিয়ে চলেছেন সাকিব আল হাসান আর মুশফিকুর রহীম। বাংলাদেশও আছে বড় সংগ্রহের পথে।

৭৫ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে তৃতীয় উইকেটে দারুণ প্রতিরোধ সাকিব আর মুশফিকের। এই জুটিতে তারা ৯৫ বলেই গড়েছেন সেঞ্চুরি জুটি।

টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটা করে দিয়েছিলেন দুই ওপেনার তামিম ইকবাল আর সৌম্য সরকার। প্রোটিয়া বোলিং লাইনআপকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন তারা।

সাতের ওপর রান তুলে দলকে এগিয়ে নিচ্ছিলেন এই যুগল। শেষ পর্যন্ত নবম ওভারে বোলিং পরিবর্তন করেন প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস, বল তুলে দেন আন্দেলু ফেহলুখায়োর হাতে।

ফেহলুখায়ো অধিনায়কের আস্থার প্রতিদান দেন প্রথম ওভারেই। দুর্দান্ত এক ডেলিভারিতে তামিমকে উইকেটের পেছনে ক্যাচ বানান এই পেসার। ২৯ বলে ২ বাউন্ডারিতে ১৪ রান করে আউট হন তামিম। তামিম-সৌম্যর উদ্বোধনী জুটিটি ছিল ৬০ রানের। এ নিয়ে টানা পঞ্চম ম্যাচে ওপেনিংয়ে পঞ্চাশোর্ধ্ব জুটি গড়ে বাংলাদেশ।

আজকের (রোববার) ঝড়ো ওপেনিং জুটিতে সৌম্যর অবদানই বেশি। ৬০ রানের মধ্যে ৪৬ রানই এসেছে তার ব্যাট থেকে। শেষপর্যন্ত বিধ্বংসী সৌম্যকেও বাউন্সারে পরাস্ত করে প্রোটিয়ারা। ক্রিস মরিসের বলটি গ্লাভসের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক কুইন্টন ডি ককের হাতে। ৩০ বলে ৯ বাউন্ডারিতে ৪২ রান করে সাজঘরের পথ ধরেন সৌম্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *