দেবব্রত পাল বাপ্পী
কুমিল্লার লাকসাম উপজেলায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লাকসাম উপজেলা পরিষদ কার্যালয় সংলগ্ন মাঠে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা, বেলুন উড়িয়ে দিবসটি উদযাপিত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানার সভাপতিত্বে লাকসাম থানা অফিসার ইনচার্জ মাকসুদ আহাম্মেদ উপস্থিত ছিলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী প্রকৌশলী সাদেকুল জাহান রিদান, কৃষি কর্মকর্তা মোঃ আল-আমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম, লাকসাম প্রেসক্লাবের সভাপতি নূর উদ্দিন জালাল আজাদ, সেক্রেটারী মোঃ কামাল উদ্দিনসহ, মুক্তিযোদ্ধা,সাংবাদিক, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য বিজয় দিবসে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অভিবাদন গ্রহণ করেন প্রধান অতিথি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ সেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস।

