দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নার্গিস সুলতানার কাছ থেকে আবুল কালামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল।
এ সময় লাকসাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইব্র্রহিম খলিল, যুগ্ম সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু, উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান ফারুকসহ উপজেলা ও পৌরসভার নেতারা উপস্থিত ছিলেন।
লাকসাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক দৈনিক সকালের সময়কে বলেন, আসন্ন নির্বাচনে এ আসনে তারেক রহমান তথা দল মনোনীত প্রার্থী আবুল কালামকে বিপুল ভোটে বিজয়ী করতে আমরা বদ্ধপরিকর।

