৪নং কান্দিরপাড় ইউনিয়ন ৩নং ওয়ার্ড ভাকড্যা
উত্তরপাড়া বিএনপি উঠান বৈঠক অনুষ্ঠিত

পোস্ট এর সময় : ৮:১১ অপরাহ্ণ , ভিজিটর : ৪৬

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
গতকাল সোমবার বিকেলে লাকসাম উপজেলার ৪নং কান্দিরপাড় ইউনিয়ন ৩নং ওয়ার্ড ভাকড্যা উত্তরপাড়া বিএনপির উদ্যোগে যুবদলের আহবায়ক ওমর ফারুকের বাড়ীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৪নং কান্দিরপাড় ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি’র মহিলা দলের সভানেত্রী ইসমত আরা মুন্নির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং কান্দিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৪নং কান্দিরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান ভেন্ডর, ৪নং কান্দিরপাড় ইউনিয়ন উত্তর বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ রাজু আহমেদ, মোর্শেদ আলম মেম্বার, ৪নং কান্দিরপাড় ইউনিয়ন উত্তর যুবদলের আহবায়ক মোঃ ওমর ফারুক, ৪নং ওয়ার্ড যুবদল সভাপতি আবু হানিফ, ৩নং ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ জহিরুল ইসলাম, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মোঃ হারুনুর রশিদ তার বক্তব্যে বলেন, আমাদের সাংগঠনিক অভিভাবক হলো কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ আবুল কালাম। জাতীয় নির্বাচন সন্নিকটে। আজকে মহিলাদের উদ্দেশ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাই আপনার মা-বোনেরা সকলের ঘরে ঘরে গিয়ে ধানের শীষে পক্ষে ভোট চাইবেন। ধানশীষ জয়লাভ করলে আপনাদের ও আমাদের সকলের ভাগ্য খুলে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *