জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক 2য় স্থান অধিকার করেছেন লাকসামের শাফায়েত হোসেন

পোস্ট এর সময় : ৮:২৭ অপরাহ্ণ , ভিজিটর : ১২৭

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধ।।

জাতীয় পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাদ্রাসা পর্যায়ের শ্রেষ্ঠগুণি শিক্ষক 2য় স্থান অর্জন করেছেন। লাকসামের দোগাইয়া আশ্রাফিয়া ইসলামিয়াসুন্নিয়া দাখিল মাদ্রাসার সহকারি ইংরেজি শিক্ষক শাফায়েত হোসেন। ৫ অক্টোবর ২০২৫ বিশ্ব শিক্ষক দিবস। প্রতি বছর এ দিনটি শিক্ষক সমাজকে যথাযথ সম্মান প্রদর্শনের এক অনন্য সুযোগ তৈরি করে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ইতোমধ্যেই উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক নির্বাচন’ কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী অসংখ্য নিবেদিতপ্রাণ শিক্ষক তাদের দীর্ঘদিনের সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি পাচ্ছেন। এরই ধারাবাহিকত চট্টগ্রাম বিভাগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাদ্রাসা পর্যায়ের শ্রেষ্ঠগুণিশিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন লাকসামের দোগাইয়া আশ্রাফিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহকারি ইংরেজি শিক্ষক মো. শাফায়েত হোসেন। উপজেলা, জেলাও চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ও জাতীয় পর্যায়ে 2য়স্থান অধিকার করেছেন।
শাফায়েত হোসেন শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা বিকাশ, মানবিক মূল্যবোধ চর্চা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষণপদ্ধতি চালু করার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। শ্রেণিকক্ষকে তিনি শুধু পাঠদানের জায়গা নয়, বরং চরিত্র গঠনের ক্ষেত্রেও রূপান্তরিত করেছেন। তার অর্জন শুধুমাত্র শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়। এজন্যই তিনি শিক্ষার্থীদের কাছে শ্রদ্ধেয় অভিভাবকের মতো প্রিয় হয়ে উঠেছেন।সকলে তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *