লাকসামে মনোনয়নপত্র জমা দিলেন ইসলামী ফ্রন্ট
বাংলাদেশ’র প্রার্থী মীর মোঃ আবু বাকার

পোস্ট এর সময় : ৭:৫৩ অপরাহ্ণ , ভিজিটর : ২৯

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসামে রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং কর্মকর্তা নার্গিস সুলতানার হাতে কুমিল্লাা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে সংসদ সদস্য ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মীর মোঃ আবু বাকার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন- লাকসাম উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান, ইসলাম ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার সেক্রেটারী মোঃ মহি উদ্দিন আজেমী, ইসলাম ফ্রন্ট বাংলাদেশ লাকসাম উপজেলা সহ-সভাপতি মাও. মোস্তাফিজুর রহমান, শহিদ উল্যাহ মিয়াজী, সেক্রেটারী মহিন উদ্দিন, যুবফ্রন্ট সভাপতি হাফেজ মাও. আলাউদ্দিন প্রমুখ।
ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মীর মোঃ আবু বাকার বক্তব্যে বলেন, কোরআন সুন্নার আলোকে আমি মনোনয়ন পত্র জমা দিয়েছি। আল্লাহর তালার কাছে শুকরিয়া। সমাজ ও রাষ্ট্র পরিচালনা স্বার্থে লাকসাম ও মনোহরগঞ্জ মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি সকলের দোয়া চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *