লাকসামে জগন্নাথ বাড়িতে
ঝুলুন যাত্রা উৎসব অনুষ্ঠিত

পোস্ট এর সময় : ১২:৫১ অপরাহ্ণ , ভিজিটর : ৯

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রতিবছরের ন্যায় কুমিল্লার লাকসাম কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী জগন্নাথ বাড়িতে বৃহস্পতিবার (৭ আগষ্ট) ঝুলুন যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মন্দির সূত্রে জানা যায়, এ ঝুলুন উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে সনাতন ভক্তবৃন্দ মন্দির প্রাঙ্গণে সমবেত হচ্ছে। ফুলে ফুলে সজ্জিত দোলনায় রাধা মাধবকে চাপিয়ে দেওয়া হয় দোলনা যা দেখার মত। গোটা মন্ডপটি আলোক মালায় সেজে ওঠেছে। পূনার্থীরা রাধামাধবকে দোল দিয়ে ভজন কীর্তনে মেতে ওঠেন। উৎসব চলবে আগামী পাঁদিনব্যাপী।
এ ব্যাপারে লাকসাম জগন্নাথ মন্দির কমিটি সাধারণ সম্পাদক অরবিন্দু সাহা বলেন, আমরা প্রতিবছরে এ মন্দিরে ঝুলন পরিচালনা করে আসছি। শান্তিপূর্ন ভাবে ঝুলন উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। আগামী শুক্রবার আমাদের ঝুলনযাত্রা উৎসবটি শেষ হবে। হাজার হাজার সনাতনী ভক্তবৃন্দ উপস্থিত হবে সেদিন প্রসাদের ব্যবস্থার আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *