লাকসামে খালেদা জিয়ার কারামুক্তি
দিবসে দোয়া ও আলোচনা সভা

পোস্ট এর সময় : ৭:১৮ অপরাহ্ণ , ভিজিটর : ১৬

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষ্যে কুমিল্লার লাকসামে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভা বিএনপির আয়োজনে লাকসাম দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম মোঃ আবুল কালাম বলেন, বেগম খালেদা জিয়া বারবার কারা নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি। তাঁর কারামুক্তি মানে শুধু একজন নেত্রীর মুক্তি নয়, এটি গণতান্ত্রিক আন্দোলনের এক ঐতিহাসিক অর্জন। আমরা এই আপোষহীন নেত্রীর হাতকে আরও শক্তিশালী করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃ প্রতিষ্ঠায় জন্য নিজেদের নিয়োজিত করবো।
তিনি আরও বলেন, ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন সেনাসমর্থিত সরকার ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়ি থেকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী-দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে ক্যান্টনমেন্টের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আদালতের নির্দেশে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর সংসদ ভবনের বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। এরপর থেকে মুক্তির এ দিনটিকে খালেদা জিয়ার কারামুক্তি দিবস হিসেবে পালন করা হয়।সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ ইলিয়াস পাটোয়ারী,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম পৌরসভা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মজির আহমেদ,লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, লাকসাম পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম ফারুক।এসময় লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *