দেবব্রত পাল বাপ্পী
কুমিল্লার লাকসামে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের ইসলামী ফ্রন্ট বাংলাদেশ (সুন্নী জোট) এর মনোনীত সংসদ প্রার্থী আলহাজ¦ মীর মোহাম্মদ আবু বাকার সিদ্দিক দলের নেতাকর্মীদের নিয়ে বাবার কবর জিয়ারত ও লাকসাম পৌরশহরের পশ্চিমগাঁও গাজী সাহেবের মাজার জিয়ারত করেছেন। আগামী ২৮ ডিসেম্বর মনোনয়ন পত্র জমা দিবেন তিনি সাংবাদিকদের জানান।
সরেজমিনে ঘুরে জানা যায়, বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে নেতাকর্মীদের আনন্দ উল্লাস করতে দেখা যায়। নেতাকর্মীরা জানায় ১২ ফেব্রæয়ারী আমাদের নেতাকে বিপুল ভোটে পাশ করাব। আল্লাহ কাছে আমাদের প্রার্থনা আমাদের নেতাকে যেন সুস্থ্য রাখেন। চেয়ার প্রতীক সকলেই চিনে, গরীব দুঃখী মেহনতির মার্কা চেয়ার, সুন্নী জোটের মার্কা চেয়ার।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ লাকসাম উপজেলা শাখার সহ সভাপতি শহিদুল্লাহ মিয়াজি, সাধারণ সম্পাদক মোঃ মহিন উদ্দিন, লাকসাম পৌরসভা শাখার সাধারণ সম্পাদক আবদুল হান্নান মীর, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবদুল মান্নান মাইজভান্ডারি প্রমুখ।
সংসদ প্রার্থী আলহাজ¦ মীর মোহাম্মদ আবু বাকার সিদ্দিক বক্তব্যে বলেন, কোরআন সুন্নাহর আলোক, স্বাধীনতার ও সুন্নীজোট , ইসলামী ফ্রন্ট বাংলাদেশ পক্ষ থেকে সবাইকে সালাম। নেতাকর্মীদের সাথে নিয়ে বাবার কবর ও গাজী মাজার জিয়ারত করেছি।। আল্লাহর কাছে শুকরীয়া। আমার দল এদেশে হানাহানি চায় না এ দেশটা যাতে সকলে শান্তিতে থাকে আমার দল তা চায়। আগামীকাল রবিবার আমি আমার মনোনয়নপত্র জমা দিব, আমার জন্য সকলেই দোয়া করবেন।

