মজা কিনে দেয়া ও গেম খেলতে দেয়ার কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা

পোস্ট এর সময় : ৬:৩৬ পূর্বাহ্ণ , ভিজিটর : ১১

সাভারে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দিপক হোসেন দিপু (২০) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে রোববার রাতে সাভার মডেল থানায় মামলা করেছেন।

এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের দক্ষিণ সান্দারগ্রাম বেদেপাড়ায় এ ঘটনা ঘটে। আটক দিপু ঢাকার কেরানীগঞ্জ থানার হযরতপুর গ্রামের মো. জামাল হোসেনের ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা শনিবার সন্ধ্যায় মাছ বিক্রি করে বাসায় ফেরেন। এ সময় তার অসুস্থ স্ত্রী বিছানায় শুয়ে থাকলেও মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না। পরবর্তীতে তিনি আশপাশে খোঁজ করলে মেয়ের কান্নার শব্দ শুনতে পেয়ে প্রতিবেশী মো. হায়াত আলীর ঘরের দিকে যান। এ সময় দিপু ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে তিনি ওই ঘরের মেঝেতে শিশুটিকে বিবস্ত্র অবস্থায় চিৎকার করতে দেখেন।

শিশুটি জানায়, ‘মজা কিনে দেয়া ও মোবাইলে গেম খেলতে দেয়ার কথা বলে দিপু তাকে ওই ঘরে নিয়ে যায় ও ধর্ষণের চেষ্টা করে।’

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। দিপুকে আটক করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *