অলরাউন্ডার নির্ভর একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

পোস্ট এর সময় : ৫:৫৫ অপরাহ্ণ , ভিজিটর : ১৬

পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দীর্ঘদিন পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দীন। তানজিম সাকিবও সম্প্রতি ব্যাট হাতে নজর কাড়ছেন। সব মিলিয়ে অলরাউন্ডার নির্ভর একটা একাদশ দেখা যেতে পারে আজ।

ক্রিড়া প্রতিবেদক : শ্রীলঙ্কা সফর ভালো যাচ্ছে না বাংলাদেশের। টেস্ট ও টি-টোয়েন্টি, দু’ সংস্করণেই ব্যর্থ ছিল টাইগাররা। পারেনি লড়াই করতে। টি-টোয়েন্টিতে অবশ্য ঘুরে দাঁড়াতে চায় লিটন বাহিনী।

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যা নামতেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাল্লাকেলেতে খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

https://adfinix-ads.sgp1.cdn.digitaloceanspaces.com/bdTicketsApi070725V2/bdTicketsApi070725V2/index.html?id=eyJUaW1lIjoiMjAyNS0wNy0xMFQxMTo1MzoxNi42MDY4Mjg1NDhaIiwiTWludXRlIjoyOTIwMjQ3MywiQ2FtcGFpZ25JZCI6MTEzMCwiQWRHcm91cElkIjoyMTE0LCJBZHNJZCI6NDQwNSwiU2xvdElkIjoxMzMwLCJXZWJzaXRlSWQiOjUyLCJJbXByZXNzaW9uSWQiOjAsIkltcHJlc3Npb25zIjoxLCJWaWV3cyI6MCwiQ2xpY2tzIjowLCJDb252ZXJzaW9ucyI6MCwiQmlkTG9zcyI6MCwiQWFwUmVjaXZlZCI6MCwiQmxhbmtJbnZlbnRvcnkiOjAsIlAxVmlld3MiOjAsIlAyVmlld3MiOjAsIlAzVmlld3MiOjAsIlA0Vmlld3MiOjAsIlByaWNpbmdNb2RlbCI6ImNwbSIsIkFkdmVydGlzZXJDb3N0IjowLjAyODU3MTQyODU3MTQyODU3NCwiUHVibGlzaGVyUmVjZWl2ZWQiOjAuMDEsIkFwbVJlY2l2ZWQiOjAsIkNvdW50cnkiOiJCYW5nbGFkZXNoIiwiQ2l0eSI6IkNvbWlsbGEiLCJDYXRlZ29yeSI6IklBQjEyIiwiQWRTaXplIjoiMjUweDMwMCIsIkJyb3dzZXIiOiJGaXJlZm94IiwiUG9zaXRpb24iOiJiZWxvdyIsIlNjcmVlbiI6IjEyODAgeCA3NjgiLCJPcyI6IldpbmRvd3MiLCJMYW5ndWFnZSI6ImJhbmdsYSIsIk5ldHdvcmsiOiJEYXVsYXRnYW5qIE9ubGluZSBTZXJ2aWNlIiwiRG9tYWluTmFtZSI6Imh0dHBzOi8vd3d3LmRhaWx5bmF5YWRpZ2FudGEuY29tLyIsIkRldmljZSI6IlVua25vd24iLCJEZXZpY2VNb2RlbCI6IlVua25vd24iLCJDb25uZWN0aW9uVHlwZSI6IkNvcnBvcmF0ZSIsIkNvbm5lY3Rpb25TdGF0dXMiOiJVbmtub3duIiwiUmVnaW9uIjoiYmFuZ2xhZGVzaCIsIlVuaXF1ZVJlYWNoIjowLCJVbmlxdWVEZXZpY2UiOiJjNWI3NjA0OC1kMjFjLTRkOTYtYTlkMC0yNTk3YjVmNTk1NmYiLCJLZXl3b3JkIjoiIiwiR2VuZGVyIjoibWFsZSIsIlVzZXJBZ2VudCI6Ik1vemlsbGEvNS4wIChXaW5kb3dzIE5UIDEwLjA7IFdpbjY0OyB4NjQ7IHJ2OjE0MC4wKSBHZWNrby8yMDEwMDEwMSBGaXJlZm94LzE0MC4wIiwiSXAiOiIxODAuMTMxLjEzNC4xMjkiLCJJc01vYmlsZSI6Im5vIiwiU3NwT3JEc3AiOiJzc3AiLCJMYXQiOjIzLjM1MjIsIkxvbiI6OTEuMDU5MywiR2VvRmVuY2UiOjAsIlByaW9yaXR5UXVldWUiOjB9

শ্রীলঙ্কার মাটিতে কখনো, কোনো সিরিজ জয়ের আক্ষেপ রয়েই গেছে বাংলাদেশ দলের। এমনকি টি-টোয়েন্টিতে কখনোই পারেনি লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিততে। তবে এবার তার ব্যত্যয় ঘটাতে চান লিটন দাস।

নাজমুল হোসেন শান্তকে সরিয়ে গত মাসে টি-টোয়েন্টি নেতৃত্ব দেয়া হয় লিটন দাসকে। তবে তার নেতৃত্বে এখন পর্যন্ত তেমন কিছুই দেখাতে পারেনি দল। আরব আমিরাতের কাছে সিরিজ হেরেছে, পাকিস্তানের সাথে হয়েছে ধবলধোলাই।

এদিকে অধিনায়ক লিটন দাস নিজেও নেই ছন্দে। সম্প্রতি বাদ পড়েছেন ওয়ানডে দল থেকে। শেষ ১২ টি-টোয়েন্টি ম্যাচে নেই ফিফটি। সামনে থেকে লিড দিতে পারছেন না দলকে।

দলের ভরসার জায়গা অলরাউন্ডাররা। শেখ মেহেদী আছেন, মেহেদী মিরাজও জায়গা করে নিয়েছেন। রিশাদ হোসেন তো এখন টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ। তাছাড়া শামীম পাটোয়ারীও হাত ঘুরাতে পারেন।

পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দীর্ঘদিন পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দীন। তানজিম সাকিবও সম্প্রতি ব্যাট হাতে নজর কাড়ছেন। সব মিলিয়ে অলরাউন্ডার নির্ভর একটা একাদশ দেখা যেতে পারে আজ।

সম্ভাব্য একাদশ

লিটন দাস (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, নাঈম শেখ, জাকের আলী, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফুদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *