লাকসামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা

পোস্ট এর সময় : ১:৪৭ অপরাহ্ণ , ভিজিটর : ১৩

এস.এ.বাদশা,লাকসাম:-কুমিল্লার লাকসামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের জেলা ও উপজেলার সঙ্গে যুক্ত হয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

সরকারি নির্দেশনা অনুযায়ী এ কর্মসূচি আগামী তিন মাসব্যাপী চলবে। এরই
অংশ হিসেবে লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মিলন চাকমা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহম্মদ উল্যাহ সবুজ, লাকসাম পৌর ডাক্তার আল ইমরান, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনসিসির সদস্যরা।

অনুষ্ঠানে, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম পরিচালনা করলেই হবে না; এর পাশাপাশি ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে এবং এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে নজর দিতে হবে।

এ সময় সংশ্লিষ্টরা বলেন, সরকারি কর্মসূচি সফল করতে উপজেলার প্রতিটি সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে আরও সক্রিয় হওয়া প্রয়োজন। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও এ ধরনের জনস্বার্থমূলক কর্মসূচিতে সংশ্লিষ্টদের আরও বেশি উপস্থিতি ও অংশগ্রহণ কার্যক্রমকে সফল করতে ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

পরে লাকসাম উপজেলা পরিষদ মাঠে একটি সংক্ষিপ্ত র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরের ঝোপঝাড় পরিষ্কার করা এবং লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় মশক নিধন স্প্রে করা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও জনসচেতনতা বৃদ্ধি করা গেলে লাকসামে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *