বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

পোস্ট এর সময় : ১:১৭ অপরাহ্ণ , ভিজিটর : ৬

শান্ত পারেননি, মুশফিকের ডাবল সেঞ্চুরির স্বপ্ন

ক্রিড়া প্রতিবেদক : শান্ত ফিরলেও মুশফিক এখনো আছেন মাঠেই। বেঁচে রয়েছে তার ডাবল সেঞ্চুরির সম্ভাবনাও। সবকিছু ঠিক থাকলে হয়তো গলে আরো একটা মাইলফলক স্পর্শ করতে পারেন মুশফিক।

নাজমুল হোসেন শান্ত পারেননি, তবে মুশফিকুর রহিম ধরে রেখেছেন সম্ভাবনা। গলে হয়তো আরো একবার দেখা যেতে পারে তার ব্যাটে ডাবল সেঞ্চুরির রূপকথা। সেই স্বপ্ন নিয়েই মধ্যাহ্নভোজে গেছেন মুশফিক।

গতকাল দিন শেষে মুশফিকুর রহিম জানিয়েছিলেন, নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিটা ডাবল সেঞ্চুরির রূপ নিতে দেখতে চান তিনি। তবে সেই আশা পূরণ করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক।

Traditional print newspaper

গল টেস্টের দ্বিতীয় দিনে শান্ত ফিরেছেন শুরুতেই। আগের দিনের সাথে মাত্র ১২ রান যোগ হতেই শেষ হয় তার ইনিংস। ফিরলেন দেড়শ রান থেকে দুই রান দূরে থাকতে, ২৭৯ বলে ১৪৮ রানে।

তার বিদায়ে ভেঙেছে ৪৮০ বলে ২৬৪ রানের জুটি। তাতে একটুর জন্য স্পর্শ করা হয়নি চতুর্থ উইকেটে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড। ২৬৬ রানের জুটি আছে মুশফিকুর রহিম ও মুমিনুল হকের মাঝে।

শান্ত ফিরলেও মুশফিক এখনো আছেন মাঠেই। বেঁচে রয়েছে তার ডাবল সেঞ্চুরির সম্ভাবনাও। সবকিছু ঠিক থাকলে হয়তো গলে আরো একটা মাইলফলক স্পর্শ করতে পারেন মুশফিক।

মুশফিক এই মুহূর্তে ব্যাট করছেন ২৭২ বলে ১৪১ রানে। ৫৭ বলে ৪৩ রান নিয়ে সাথে আছেন লিটন দাস। দুজনের ৭৪ রানের জুটিতে বাংলাদেশ মধ্যাহ্নভোজে গেছে ১১৭ ওভারে ৪ উইকেটে ৩৮৩ রান তুলে।

Traditional print newspaper

উল্লেখ্য, গল টেস্টের প্রথম দিনে মঙ্গলবার সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। শুরুর ধাক্কা সামলে দলকে পৌঁছে দেন ভালো অবস্থানে। শান্ত ১৩৬ ও মুশফিক ১০৫ রানে অপরাজিত থেকে শেষ করেন দিন। বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৯০ ওভার শেষে ৩ উইকেটে ২৯২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *