বুধবার দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন
নিজস্ব প্রতিবেদক : নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বুধবার সন্ধ্যায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বুধবার দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরিক্ষার জন্য আজ বুধবার সন্ধ্যা ৬টায় গুলশান চেয়ারপারসন বাসা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে যাবেন।

