ঈদে কোন যানজটের আশঙ্কা নেই: সেতুমন্ত্রী

পোস্ট এর সময় : ৮:০৪ পূর্বাহ্ণ , ভিজিটর : ১১

এবারের ঈদযাত্রা হবে দেশের ইতিহাসে অন্যতম স্বস্তিদায়ক হবে দাবি করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বৃষ্টিপাত হলেও সড়ক-মহাসড়কের কোন ক্ষতি সাধাণ হবে না। বরং এবারের ঈদযাত্রায় যানজটের কোন আশঙ্কা নেই। আমি আশাবাদী মানুষের এবার কোন ভোগান্তি হবে না রাস্তায়।

আজ শনিবার (১লা জুন) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ঈদে ঘরমুখো মানুষের যাত্রার ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বৃষ্টিতে রাস্তা নষ্ট হবে কিনা এমন প্রশ্ন করা হলে সেতুমন্ত্রী বলেন, আমি আশা করি, ঈদ পর্যন্ত এই স্বস্তিদায়ক যাত্রা অব্যাহত থাকবে এবং ঈদের পরেও মানুষ কর্মস্থলে ফিরে আসবে, কোনো অসুবিধা নেই। এবার রাস্তা ভালো, রাস্তার কারণে মহাসড়কে যানজটের কোনো কারণ নেই। বৃষ্টি বাদল হলে হয়তো কোথাও গাড়ির গতি কিছুটা ধীর হবে, কিন্তু যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা এবার নেই।

ওবায়দুল কাদের বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা, কোন রকম ছাড় দেওয়ার সুযোগ নেই। পথ মধ্যে যানবহনে যদি কোনরকম চাঁদাবাজী হয়, তা নিরসনে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে প্রশানকে। এ ব্যাপারে সরকার জিরো টলারেন্স। তবে, এখন পর্যন্ত আমার কাছে চাঁদাবাজির কোনো অভিযোগ আসেনি। এ ছাড়া কারো কোনো অভিযোগ থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *