পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কোনোভাবেই মন গলাতে পারছেন না ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কাশ্মির সীমান্তের পলওমায় ভারতীয় সশস্ত্র বাহিনীর ৪০ সৈনিককে হত্যার ঘটনার পর নরেন্দ্র মোদি যেভাবে বেঁকে বসেছেন, তাকে সোজা করা ইমরান খানের জন্য সহজ হওয়ার কথাও নয়। কিন্তু দমে যাননি ইমরান খান। নরেন্দ্র মোদি দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন বার্তা পাঠানোর […]
Author Archives: admin
ড. রফিকুল ইসলাম ভাষা সভ্যতার পূর্বশর্ত। মানুষের মধ্যে যতোদিন ভাষার উদ্ভব না হয়েছে, ততোদিন সভ্যতার যাত্রা শুরু হয়নি। মানুষ যখন ভাষার সাহায্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎকে নির্দেশ ও সম্পর্কিত করতে পেরেছে, তখন থেকেই সভ্যতার শুরু। মানুষ লিখতে শিখেছে পাঁচ-ছয় হাজার বছর আগে; কিন্তু বলতে শিখেছে অন্তত ষাট হাজার বছর আগে। এ সময়ের মধ্যে পৃথিবীতে বহু ভাষার […]
ইংল্যান্ড বিশ্বকাপ মিশনকে সামনে রেখে দেশ ছাড়ার আগে বাংলাদেশ ব্যাটিংয়ের অন্যতম নির্ভরতা মুশফিকুর রহিম বলেছিলেন, মাশরাফি ভাইয়ের জন্য বিশ্বকাপে আমরা ভাল কিছু করতে চাই। দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটকে যারা নিজেদের সবটুকু উজাড় করে দিচ্ছেন, তাদের বিদায়ী বিশ্বকাপকে স্মরণীয় করে রাখার এক ধরনের তাড়না কিংবা মানসিক দায়বদ্ধতা অনুভব করেন সতীর্থ ক্রিকেটাররা। বিজয়ীর বেশে অগ্রজকে বিদায় দেয়ার […]
যে পিতা-মাতা এক সময় সন্তানের ভরসাস্থল সেই পিতামাতাকেই কিনা বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হয়। একবিংশ শতাব্দীতে এসে এও এক নিষ্ঠুর অমানবিক বাস্তবতা। বিশেষ করে বাংলাদেশের আর্থ-সামাজিক ব্যবস্থায় যেখানে পিতা-মাতা ভাইবোন সন্তানসন্তুতি মিলে যৌথ পরিবারে সবাই মিলে মিশে বাস করে সেখানে পিতামাতাকে বয়স হলেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়া হবে-এ কেমন কথা! মাথার ঘাম পায়ে ফেলে যে পিতা মাতা […]
বর্তমান বিশ্বে ২০ কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন। আক্রান্তদের বেশির ভাগেরই বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে এবং তাদের মধ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। গলার সামনে নিচের দিকে থাইরয়েড গ্রন্থি আছে। দেখতে অনেকটা প্রজাপতির মতো। এ গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হজম বা হার্ট সংক্রান্ত, স্মৃতি, পেশির দৃঢ়তা, হাড় মজবুত রাখাসহ অনেক দিক সামলায়। সাধারণত […]
আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। আজ (বৃহস্পতিবার) বেলা ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। এটি দেশের ৪৮তম ও বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। আর অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের প্রথম বাজেট। যদিও গত সরকারের পরিকল্পনামন্ত্রী হিসেবে অনেক বাজেট প্রণয়নে পরোক্ষভাবে জড়িত ছিলেন তিনি। […]
বিশ্বকাপ শুরু আগে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। তবে সেই ম্যাচের কথা নিশ্চিত ভুলে যেতে চাইবে ভারতীয় শিবির। কেননা কিউইদের কাছে ৬ উইকেটের হারে সেদিন ভারত অলআউট হয়েছিল মাত্র ১৭৯ রান। নিউজিল্যান্ডের পেসারদের তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল কোহলি-ধোনিরা। আজ (বৃহস্পতিবার) অবশ্য আর প্রস্তুতি ম্যাচ নয়; গুরুত্বপূর্ণ ম্যাচেই লড়বে এ দু’দল। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সবশেষ […]
তাহসান-মিথিলা নামটার সাথে জড়িয়ে আছে কোটি ভক্তের ভালোবাসা। এই নাম দুটিকে অনেকে আইডল মনে করেন। বিবাহ বিচ্ছেদের পর এই দু’জনের ভক্তের মধ্যেও ক্ষোভ তৈরি হতে দেখা গেছে। তাহসান-মিথিলার দর্শক তাদেরকে আবার একসঙ্গে দেখতে চায়। যদিও এটা সম্ভব না বলে সাফ জানিয়ে দিয়েছেন মিথিলা। অন্যদিকে এসব বিষয়ে কথা বলতে রাজি না তাহসান। দুজনের সব কিছু যখন […]
ভিত্তিহীন কেন শুধুই মনে পড়ে— কোন সে অজানা উদ্দেশ্যে নিশ্চুপ অপেক্ষমান সারা রাত অতন্দ্র প্রহরীর মতো রক্তক্ষয় জেগে রয়। নেই উচ্ছ্বাস, নেই কোলাহল কেবলই ভার বয়ে চলা বিশ্বাস অবিশ্বাসে—মন দ্বিধান্বিত নয় কতটুকু চাই—পাই বা কতখানি, অসীম দূরত্ব অতিক্রম করে খুঁজে বেড়ায় স্বপ্নের পসরা সাজিয়ে নির্মল চিত্তে— কী হবে এত স্মৃতির? সময়ের গর্ভে একদিন—সব বিলীন হয়ে […]
১৩১৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ বাবু অজিত কুমার চক্রবর্তী রবীন্দ্রনাথের ৫০তম জন্মতিথিতে শান্তিনিকেতনে একটা বক্তৃতা দেন। বক্তৃতার শুরুতে তিনি বলেন, ‘রবীন্দ্রবাবুর জীবনে এবং কাব্যে এতো বিচিত্র ভাবের সমাবেশ আছে যে তাহার নানান মহালায় প্রবেশদ্বারের চাবি সকল সময়ে খুঁজিয়া পাওয়া যায় না।’ এ বক্তৃতার পর রবীন্দ্রনাথ বেঁচে ছিলেন আরও ত্রিশ বছর। বলাই বাহুল্য শেষের বাকি জীবনে তিনি […]










