দেবব্রত পাল বাপ্পী
কুমিল্লার লাকসামে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে লাকসাম জংশন গোল চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা আমির মুঃ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতছলেন লাকসাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারী ড. ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জজ কোর্ট পাবলিক প্রসিকিউটর (পিপি), নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল-১ এড. বদিউল আলম সুজন সহ লাকসাম উপজেলা ও পৌরসভা বাংলাদেশ জামায়াত ইসলামী লাকসাম শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ড. ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের বিষয়ে আমার দুইটি সম্পর্কে বলছি একটি সাম্প্রদায়িকতা ও অন্যটি মৌলবাদী। ১৯৪৭ সালে ভারত থেকে সেপারেন্স হয়। আজ মহান বিজয় দিবসে আমি গভীর ভাবে বীরশহীদের স্মরণ করছি। আজ যারা সুন্দর আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

