ইংল্যান্ডের ওপেনিং জুটি ভাঙলেন মাশরাফি

পোস্ট এর সময় : ১১:২১ পূর্বাহ্ণ , ভিজিটর : ৯

কার্ডিফে বাংলাদেশের বোলারদের পাত্তাই দিচ্ছিলেন না ইংল্যান্ডের দুই ওপেনার। শুরুতে একটু দেখেশুনে খেললেও এরপর থেকে রীতিমত তেড়েফুড়ে ব্যাটিং করেছেন তারা কিছুতেই যেন কিছু হচ্ছিল না। শেষ পর্যন্ত ২০তম ওভারে এসে জনি বেয়ারস্টো আর জেসন রয়ের ১২৮ রানের বিধ্বংসী জুটিটি ভাঙেন মাশরাফি বিন মর্তুজা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ২০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ১৩০ রান। জেসন রয় ৭৫ আর জো রুট ১ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন। টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ। স্পিন দিয়ে আক্রমণ শুরু করে টাইগাররা। সাকিব আল হাসানের ঘূর্ণিতে শুরুতে কিছুটা কোণঠাসা অবস্থায় ছিল ইংলিশরা।

প্রথম ৫ ওভারে ইংল্যান্ড তুলতে পেরেছিল মাত্র ১৫ রান। কিন্তু পরে সুদে আসলে সেটা পুষিয়ে দিয়েছেন দুই ওপেনার রয়-বেয়ারস্টো। ১১৫ বলে তারা গড়েন ১২৮ রানের জুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *