বিশ্বকাপে অষ্টম সেঞ্চুরী বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিবের

পোস্ট এর সময় : ৪:১২ অপরাহ্ণ , ভিজিটর : ১৬

আন্তর্জাতিক ক্রিকেটে অসংখ্য রেকর্ডের মালিক। অথচ বিশ্বমঞ্চে তার কোনো সেঞ্চুরি নেই। সাকিব আল হাসানের ক্যারিয়ারে যে কয়েকটা আফসোস ছিলো এতদিন তার মধ্যে এটা ছিলো অন্যতম। আজ (শনিবার) ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে সেই আক্ষেপও মেটালেন সাকিব।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেছিলো ৩৮৭ রানের বড় লক্ষ্য সামনে রেখে। ইনিংসের শুরুতেই ওপেনার সৌম্য সরকারের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। সে চাপের মুখে বিশ্বকাপে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন সাকিব। তার আগে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি ছিলো মাহমুদুল্লাহ রিয়াদের।

ওয়ানডে ক্রিকেটে এটি সাকিবের অষ্টম সেঞ্চুরি। ৫৩ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করার পর ৫০ থেকে ১০০’তে পৌঁছতে সাকিব খরচ করেছেন মাত্র ৪৩ বল। ইংলিশ ওপেনার জেসন রয়কে পেছনে ফেলে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *