মাশরাফির প্রশংসা করে যা বললেন ওয়াসিম আকরাম

পোস্ট এর সময় : ৬:২০ পূর্বাহ্ণ , ভিজিটর : ১৫

পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। এই পাক তারকা ক্রিকেটার বাংলাদেশ দল ও টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বের প্রশংসা করেছেন।

ইংল্যান্ড বিশ্বকাপে এবারই প্রথম সব দিক থেকে একটি ভারসাম্যপূর্ণ দল গড়ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আর সেই দলের নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি। বেশ কিছু দিন ধরেই ওয়ানডে অধিনায়ককে ঘিরে বিশ্বের খ্যাতনামা ক্রিকেট তারকাদের প্রশংসা বৃষ্টি ঝড়ছে।

ওয়াসিম আকরাম মনে করেন, এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল বাংলাদেশ। বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার জন্য তিনি এখন অবস্থান করছেন ইংল্যান্ডে। সেখানে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাথে আলাপকালে মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ দলকে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল হিসেবে আখ্যায়িত করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

৫২ বছর বয়সী এই ক্রিকেট ব্যক্তিত্ব মনে করেন, বিশ্বকাপ জয়ের দৌড়ে পরাশক্তি দলগুলোর পাশাপাশি বাংলাদেশও থাকবে। তিনি বলেন, ‘আমার দৃষ্টিতে এবারের আসরে অন্য দলগুলোর মতো বাংলাদেশ দলও ফেবারিট।’

বাংলাদেশ এখন বেশ ভারসাম্যপূর্ণ দল উল্লেখ করে ওয়াসিম বলেন, ‘তাদের ব্যাটিং বোলিং মিলে দলটা বেশ ভারসাম্যপূর্ণ। এছাড়াও বেশ কয়েকজন অলরাউন্ডার আছে তাদের দলে, যারা বড় ভূমিকা রাখতে পারে এবারের বিশ্বকাপে।’

ওয়াসিম জানান, ‘সত্যি বলতে কি বাংলাদেশের ক্রিকেটের নিয়মিত খোঁজ খবর রাখি। তবে সম্প্রতি ত্রিদেশীয় সিরিজের খেলা দেখা হয়নি। কিন্তু তোমরা জিতছো বলেই আত্মবিশ্বাসী তোমাদের দল।’

এ সময় কাপ্তান মাশরাফির প্রশংসা করতে ভুলেননি ওয়াসিম আকরাম। বাংলাদেশ বিশ্বকাপে ভালো করবে- এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘এছাড়াও বাংলাদেশ দলের নেতৃত্ব যে আছে সে অসাধারণ। আমার বিশ্বাস বাংলাদেশ দারুণ কিছু করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *