৫৫ হাজার ভোটের ব্যবধানে বিএনপির আবুল কালাম বিজয়ী

পোস্ট এর সময় : ১১:০৯ অপরাহ্ণ , ভিজিটর : ১৬

এম.এ মান্নান লাকসাম:- কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১ লাখ ৬৮ হাজার ১০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আবুল কালাম। তার নিকটতম প্রার্থী জামায়াতের দাঁড়িপাল্লা  প্রার্থী ড.এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী  পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪৫৪ ভোট। অর্থাৎ বিএনপির প্রার্থী আবুল কালাম ৫৪ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। 

বেসরকারি ভাবে বৃহস্পতিবার রাতে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী (রিটার্নিং কর্মকর্তারা) পৃথক পৃথক ভাবে স্বাক্ষরিত এ ফল ঘোষণা করেন।

লাকসাম-মনোহরগঞ্জ উপজেলায় ১৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত কুমিল্লা-৯ আসন। আর এ দুই উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ২৫৭ নং আসন। এবারের নির্বাচনে কুমিল্লা-৯ আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৭৮ হাজার ৫৩৫ জন। এ দুই উপজেলায় পুরুষ ভোটার ২ লাখ ৪৭ হাজার ৭৬৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৭৬৯ জন। এ ছাড়া আসনটির লাকসাম উপজেলায় ১জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এ আসনটিতে দুটি উপজেলায় ১৩৪ টি ভোট কেন্দ্রে ৯৬৪ টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

এর মধ্যে ভোট দিয়েছেন ৩ লাখ ৩ হাজার ২০৮ জন। ভোট বাতিল হয়েছে ৮ হাজার ৫০৫টি। সেই হিসাবে বৈধ ভোট ছিল ২ লাখ ৯৪ হাজার ৯১৬টি।

এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী আবু বকর ছিদ্দিক চেয়ার প্রতীক নিয়ে ৩ হাজার ৮৭৫ ভোট পেয়েছে।

 এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সেলিম মাহমুদ হাতপাখা প্রতকে ৭ হাজার ৪৫৯ ভোট। জাতীয় পার্টি গোলাম মোস্তফা লাঙ্গল প্রতীকে ভোট ১ হাজার ১৯৯। স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম হাস প্রতীক ৩৩৩,স্বতন্ত্র প্রার্থী সামিয়া আজিম দোলা ফুটবল প্রতীক নিয়ে ৩৬৪ ভোট এবং মুক্তি জোট ছড়ি প্রতীক পেয়েছে ১২৪ ভোট পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *