১০ বছরের শিশুকে গলা কেটে হত্যা

পোস্ট এর সময় : ৫:২৭ পূর্বাহ্ণ , ভিজিটর : ১০

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সিয়াম (১০) নামে এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা শিশুটিকে হত্যা করেছে তা জানা যায়নি।

শনিবার দুপুরে বাড়ি সংলগ্ন বিল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সিয়াম উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের সুলতানাবাদ গ্রামের শাহজাহান গাজীর ছেলে ও খাটাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

মির্জাগঞ্জ থানা পুলিশের ওসি মাছুমুর রহমান বিশ্বাস বলেন, শুক্রবার বিকেলে বাড়ির পাশে একটি মাদরাসায় মাহফিল শুনতে গিয়ে আর বাড়ি ফেরেনি সিয়াম। শনিবার তার বাবা থানায় জিডি করতে আসেন। পরে গলা ও হাত-পা কাটা অবস্থায় বিল থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *