সৌম্যর পর সাজঘরে তামিমও ব্যাট করছেন শাকিব ও মুশফিকুর রহিম

পোস্ট এর সময় : ২:২০ অপরাহ্ণ , ভিজিটর : ৫

৬০ রানের মধ্যে বাংলাদেশের দুই ওপেনারকেই সাজঘরের পথ দেখালেন নিউজিল্যান্ডের বোলাররা। সৌম্য সরকারের পর আউট হয়ে গেলেন তামিম ইকবালও। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৬ রান। সাকিব আল হাসান আর মুশফিকুর রহীম ব্যাট করছেন।

অথচ টস হেরে ব্যাট করতে নেমে তামিম-সৌম্য দারুণ সূচনাই করেছিলেন। কিউই পেসারদের প্রতিটি ডেলিভারিকে যথেষ্ট ভালোভাবেই মোকাবেলা করছিলেন বাংলাদেশের দুই ওপেনার।

কিন্তু এতটা ভালো খেলতে খেলতে হঠাৎ ধৈর্য্য হারিয়ে ফেললেন স্টাইলিশ এই ওপেনার। সোজা ব্যাটে না খেলে খেললেন ক্রস ব্যাটে। ফল যা হওয়ার তাই হলো, বোল্ড হয়ে গেলেন সৌম্য।

৯ম ওভারের তৃতীয় বলটি ম্যাট হেনরিকে লেগ সাইডে টেনে এনে হুক করতে চেয়েছিলেন। কিন্তু বলের ম্যুভমেন্ট বুঝতে পারেননি। ক্রস ব্যাটে খেলতে গিয়েই ধরা খেলেন এবং বোল্ড হয়ে ফিরে গেলেন সাজ ঘরে। আউট হওয়ার আগে নিজের নামের পাশে ২৫ বলে ২৫ রান লিখেন সৌম্য।

এরপর দ্রুতই আরেক ওপেনারকেও হারিয়ে বসে বাংলাদেশ। এই আউটতে অবশ্য আত্মহুতিই বলা যায়। লুকি ফার্গুসনের বাউন্সি ডেলিভারিটি ছেড়েই দিতে পারতেন তামিম, শেষমূহুর্তে কি মনে করে পুল করে বসেন। বল ভেসে যায় বাতাসে, মিডউইকেটে ট্রেন্ট বোল্ট জায়গায় দাঁড়িয়েই ক্যাচটা তালুবন্দী করেন। ৩৮ বলে ৩ বাউন্ডারিতে তামিম তখন ২৪ রানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *