শাহবাগে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, নারী নিহত

পোস্ট এর সময় : ৯:১০ পূর্বাহ্ণ , ভিজিটর : ৪

রাজধানীর শাহবাগে সড়ক দুর্ঘটনায় নুরুন্নাহার (২৫) নামে এক নারী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ওই সময় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক এবং তার স্বামী হালিম (৩০)।

শুক্রবার (৩১ মে) দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) চম্পক চক্রবর্তী বলেন, চালকসহ গাড়িটি জব্দ করা হয়েছে।

জানা গেছে, ভোরে কাঁটাবন থেকে শাহবাগ সড়কে একটি মোটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় রেডিমিক্স কনক্রিটের একটি গাড়ি। এসময় আরোহী নারী মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে গেলে তাকে চাপা দেয় কনক্রিটের গাড়িটি। ফলে ঘটনাস্থলেই নিহত হন ওই নারী। আর মোটরসাইকেলের চালক তার স্বামীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ।

নিহত নুরুন্নাহারের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার লাকপুর গ্রামে। তিনি ঢাকার নতুন বাজার এলাকায় স্বামীর সঙ্গে থাকতেন। দুই সন্তানের জননী নুরুন্নাহার গৃহিনী। তার স্বামী গাড়িচালক।

শনিবার (১ জুন) সকালে ময়নাতদন্তের জন্য নুরুন্নাহারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *