লাকসাম সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের কনক
চৈত্য বৌদ্ধ মহাবিহারে ত্রৈমাসিক সংঘদান অনুষ্ঠিত

পোস্ট এর সময় : ২:০৯ অপরাহ্ণ , ভিজিটর : ৪৭

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসামে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা বাকই ইউনিয়ন বরইগাঁও সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের কনকচৈত্র বৌদ্ধ মহাবিহারে ত্রৈমাসিক বর্ষ-বার্ষিক উপসথিক অষ্ট পরিষ্কার ও সংঘদান অনুষ্ঠিত হয়েছে।
বিহার অধ্যক্ষ প্রজ্ঞাশ্রী মহাথের এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজ্ঞাজ্যোতি মহাথের, কুমিল্লা বৌদ্ধ বিহার অধ্যক্ষ ধর্মপাল ভিক্ষুসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন- সর্দার নৃপেন্দ্র সিংহ, প্রিয়মোহন সিংহ ও শ্যামল সিংহ সহ উপাসক-উপাসিকাগণ উপস্থিত ছিলেন। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *