লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে
বাল্যবিবাহ রোধ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পোস্ট এর সময় : ৫:২৯ অপরাহ্ণ , ভিজিটর : ২১

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসামে সোমবার (৩০ জুন) দুপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে মাদক, বাল্যবিবাহ, পরিবেশন দূষন রোধ, ট্রাফিক ব্যবস্থাপনা শীর্ষক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় বিদ্যালয়ে নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রসরাজ দাস, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ নিজাম উদ্দিনসহ ৯ম ও ১০ শ্রেণি সহ সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সিনিয়র শিক্ষক মহসিন উদ্দিন খান।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমান সমাজে মাদক সেবন করে যুবক-যুবতী নেশাগ্রস্থ হয়ে পড়ছে। তাছাড়া বাল্য বিবাহ একটি অভিশপ্ত রুপ ধারন করেছে। অল্প বয়সে অনেক অভিভাবক মেয়েদের বিয়ে দিয়ে ধ্বংসে দিকে ধাবিত করছে। অনেক অভিভাবক লোভে পড়ে বিদেশী ছেলের কাছে মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে। পরিবেশ দূষন ব্যবস্থা ভয়াবহ রূপ ধারন করছে যতযত্র ময়লা আর্বজনা ফেলে দিয়ে পরিবেশ ধ্বংস হয়ে গেছে। বর্তমানে পলিথিন যেখানে সেখানে ফেলে পরিবেশ মারাত্মক রূপ ধারন করেছে। তাই ডিজিটাল বাংলাদেশে তোমরা পলিথিন ব্যবহার থেকে বিরত থাকতে হবে তাহলে আমাদের পরিবেশ সুন্দর থাকবে। জুলাই গণ আন্দোলনের পর দেখা গেছে মেয়েরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। এটি প্রশংসারযোগ্য। আমরা তোমাদেরকে ধন্যবাদ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *