শহীদুল ইসলাম শাহীন: বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি উত্তরদা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আয়োজনে ওয়ার্ড সভাপতি মাস্টার সরওয়ার আলমের সভাপতিত্বে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির যুবদলের আহ্বায়ক মো: ইমাম হোসেনের মনোমুগ্ধকর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ¦ ইসহাক মিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মো: লতিফুর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন, ইউনিয়ন বিএনপির প্রভাবশালী নেতা মো: মোনায়েম হোসেন ভূঁইয়া, সাবেক তুখোড় ছাত্র ও যুবনেতা বর্তমানে বিএনপির প্রভাবশালী নেতা মো: ছানাউল হক মন্টু। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক যুবদল নেতা মো: আব্দুল মান্নান, এড মির্জা সালাউদ্দিন বায়েজিদ, মো: সাইফুল ইসলাম সহ স্থানীয় বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ। অসংখ্য লোকের উপস্থিতিতে বক্তারা বলেন, আমাদের এখন বসে থাকার সময় নয়। আমরা সকলেই আগামী নির্বাচনে ভোটের জন্য মানুষের দরজায় দরজায় যাওয়া জরুরী হয়ে পড়েছে। তাই আসুন আগামী নির্বাচনে ধানের শীষের প্রতিক কে পাশ করানোর প্রত্যয় নেই।

