লাকসাম প্রতিনিধি:-লাকসাম উপজেলার উত্তরদা ইউপির ঐতিহ্যবাহী মামিশ্বর শিশু নিকেতনের পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান, কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ গত 21 নভেম্বর প্রতিষ্ঠান অডিটোরিয়ামে প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসানের সভাপতিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলা কাগজের বার্তা সম্পাদক, সাপ্তাহিক আমাদের অধিকার পত্রিকার নির্বাহী সম্পাদক ও লাকসাম প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী একেএম সোলায়মান, প্রতিষ্ঠানের জনপ্রিয় সাবেক প্রধান শিক্ষক মো: ফয়েজ আহম্মদ ও তরুন নেতৃত্বের আইকন সজ্জন সবুজ কান্তি দাশ।
অনুষ্ঠানে সকল অতিথিগণ সকল ছাত্র-ছাত্রীগণ যাতে সু-শিক্ষায় শিক্ষিত হয় এ ব্যাপারে শিক্ষকমন্ডলী ও অভিভাবকের প্রতি খেয়াল রাখার আহ্বান জানান। অতিথিগণ আরো বলেন কোমলমতি এসব ছাত্র-ছাত্রীরা যাতে মোবাইল থেকে দূরে থাকে সে ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ করেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত এবং কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ ও ফুল দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক মাও. আবুল বাশার, মোসাৎ শাহিনুর আক্তার, তাজকিয়াতুল জান্নাত, লিজা মনি, তানিয়া আক্তার, মাজেদা আখতার, ফারহানা ইয়াছমিন ও শান্তি আক্তার। অনুষ্ঠানে অভিভাবক এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শুভকাঙ্খী ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।

