দেবব্রতপাল বাপ্পী, লাকসাম
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের এমপি প্রার্থী মোঃ আবুল কালাম গত বৃহস্পতিবার বিকেলে লাকসাম পৌরশহরের ৩নং ওয়ার্ড কোমারডোগা মসজিদ সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, তাহলে এই গ্রামে বেকার থাকবে না। আপনাদের জন্য লাকসাম ডাকাতিয়া নদীর পাড়ে পার্ক করে দিব যেন আপনার বিশুদ্ধ আবহাওয়ার মধ্যে প্রাকৃতিক দৃশ্য অবহিত করতে পারবেন। আমি নিজেই একজন শিক্ষাবান্ধব। আপনাদের ছেলেমেয়েদেরকে পড়া লেখার চাপ দিবে না। নিয়মিত যাতে স্কুলে যায় সেইদিকে লক্ষ রাখবেন। আমার দলের নেতাকর্মীরা কোন চাঁদাবাজি করলে আমাকে অবহিত করবেন। আমি লাকসাম ও মনোহরগঞ্জ চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকদ্রব্য ব্যবহার করতে পারবে না। আপনারা ধানের শীষে ভোট দিলে, প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডে ভাল ডাক্তার দিয়ে আপনাদের চিকিৎসা করা হবে। আমাদের তারেক জিয়ার সহধর্মীনি বলেছেন প্রতিটি পল্লীতে চিকিৎসার মান নিশ্চিত করা হবে।
৩নং ওয়ার্ড সভাপতি আবুল হোসেন কন্ট্রাক্টর এর সভাপতিত্বে বিশেভ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ¦ মজির আহম্মেদ, বাবু সুভাষ বনিক সহ ৩নং ওয়ার্ড পৌরসভা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে সন্ধ্যায় লাকসাম রেলওয়ে জংশন এলাকায় কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের এমপি প্রার্থী মোঃ আবুল কালাম প্রতিটি ব্যাবসায়ী বিভিন্ন শ্রেণি পেশার লোকজনদের কে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষে ভোট চান।

