লাকসামে সেলুন ব্যবসায়ী সমিতির
আয়োজনে শ্রী শ্রী বিশ^কর্মা পূজা অনুষ্ঠিত

পোস্ট এর সময় : ৮:৩৭ অপরাহ্ণ , ভিজিটর : ২১

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
১৭ সেপ্টেম্বর বুধবার লাকসাম পৌরশহরের দৌলতগঞ্জ বাজার শ্রী শ্রী মুক্তিকেশি কালী বাড়ি প্রাঙ্গনে প্রতিবছরের ন্যায় এবারও আনন্দঘন পরিবেশে লাকসাম সেলুন ব্যবসায়ী সমিতির আয়োজনে শ্রী শ্রী বিশ^কর্মা পূজা উদযাপিত হয়েছে। পূজাটি পরিচালনা করেন সজীব চক্রবর্তী।
জানা যায়, হিন্দুধর্মালম্বী মানুষের বিশ^াসনুযায়ী বিশ^কর্মা ঠাকুর হলেন নির্মাণের দেবতা। তাই বিশ^কর্মা ঠাকুরদের আপনারা একজন বাস্তুকার বার মাস্টার ইঞ্জিনিয়ার বলতে পারেন। মাস্টার ইঞ্জিনিয়ার এই জন্যই বলছি কারন তিনি শুধু বিশেষ ধরনের একই রকমের নির্মাণ কার্যেই পটু ছিলেন না। বিশ^কর্মা ঠাকুর বিভিন্ন দেবী ও দেবতার প্রাসাদ, যুদ্ধের অস্ত্র ও শস্ত্র ছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের দ্বারিকা নগরী, পান্ডবদের ইন্দ্রপ্রস্থ শহর রাবনের পুস্পকরথ ও সোনার লঙ্কানগরী বিশ^কর্মা ঠাকুর নিজের হাতে গড়েছিলেন। তাই হিন্দু ধর্মালম্বী মানুষেরা সৃজনশীল বিশ^কর্মা ঠাকুরকে শ্রদ্ধা ও ভক্তিভরে নির্মানের দেবতা হিসাবে পূজা করে।
সরেজমিনে ঘুরে দেখা, সেলুন ব্যবসায় জড়িত যারা তাদের ব্যবহৃত কেচি, ক্ষুর যাবতীয় জিনিসপত্র বিশ^কর্মা ঠাকুরের চরনে অর্পিত করেছেন। এছাড়া লোহালক্কার ও কম্পিউটার, যানবাহন ও বিভিন্ন পেশায় যারা জড়িত তারা বিশ^কর্মা দেবতার নিকট প্রার্র্থনা করেছেন আমরা যেন ভালভাবে হাতের কাজ করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে পারি। দুপুরে সকলেই মন্ত্র উচ্চারনের মাধ্যমে বিশ^কর্মা দেবতার চরণে পুস্পাঞ্জলি দিয়েছেন। লাকসাম সেলুন ব্যবসায়ী সমিতির পূজা উদযাপন কমিটির লোকজন দুপুরে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে- বিজন মজুমদার, কার্তিক চন্দ্র দাস, মানিক দাস, আচু দাস, রঞ্জিত দাস, বিশ^জিত শীল বিশু, নির্মল শীল, জীবন শীল, কার্তিক চন্দ্র শীল, বিপ্লব চন্দ্র শীল, কৃষ্ণ চন্দ্র শীল, পলাশ চন্দ্র শীল, গণেশ শীল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *