লাকসামে লীট হেলথ কেয়ার হসপিটাল প্রাঃ লিঃ এর উদ্যোগে
প্রাইমারী হেলথ কেয়ার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

পোস্ট এর সময় : ৭:৩২ অপরাহ্ণ , ভিজিটর : ২৫

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসামে শনিবার (১০ জানুয়ারী) সকালে পৌরশহরের উত্তর লাকসাম ৪নং ওয়ার্ডে লীট হেলথ কেয়ার হসপিটালের প্রাঃ লিঃ উদ্যোগে সম্পূর্ন নতুন রূপে পাইমারী হেলথ কেয়ার ইন বাংলাদেশ রোগ প্রতিরোধক শীর্ষক আলোচনা সভা হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
হাসপাতালের পরিচালক ও চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা থেকে আগত অধ্যাপক ডাঃ জুলিয়েট ডেনটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডাঃ জুলিয়েট ডেনটি’র স্বামী ডাঃ ইসতিয়াক জামিল আইয়ুব, ডাঃ বশির উদ্দিন রাজ, ডাঃ রাশেদ মোশারফ, ডাঃ মাঈন উদ্দিন মারুফ, ডাঃ শান্ত , উপজেলার বিভিন্ন এলাকার পল্লী চিকিৎসক প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- হাসপাতালের মার্কেটিং ম্যানেজার জয়দেব চন্দ্র সাহা, ম্যানেজার মোঃ মাহমুদ হাসান, জাজাঙ্গীর, রিয়াদ, ফারুক সহ হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথি অধ্যাপক ডাঃ জুলিয়েট ডেনটি তার বক্তব্যে বলেন, আমাকে আপনারা যে ভাবে সকলে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন আমি খুবই মুদ্ধ। আমি বাংলাদেশকে ভালবাসি। আমি লাকসামে সরকারি হাসপাতাল ভিজিট করেছি। আমি একজন চিকিৎসক হিসেবে বলছি, চিকিৎসা ক্ষেত্রে এ এলাকায় প্রাইমারী হেলথ কেয়ার ইন বাংলাদেশে খুবই জরুরী। বর্তমানে ডায়বেটিস, হার্ড এর্টাক, ক্যান্সার ইত্যাদি রোগগুলো প্রবনতা বেশি। তাই রোগ হওয়ার শুরুতে ডাক্তারদের সস্মারনাপন্ন হতে হবে। রোগ সিরিয়াসের আগে বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে পরামর্শ করে চিকিৎসা করাতে হবে। আপনাদের এলাকায় আমার বেশ পরিচিত আমেরিকা চিকিৎসাসেবা প্রদান করেছেন প্রবীনতম ডাক্তার মোঃ আইয়ুব আলী তিনি একজন ভাল মানের ডাক্তার উনার হাসপাতালে এসে উন্নতমানের চিকিৎসা সেবা নিবেন। আপনারা সকলে ভাল থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *