লাকসামে রথযাত্রা উৎসব উদযাপন

পোস্ট এর সময় : ৭:৪৮ অপরাহ্ণ , ভিজিটর : ৬১

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রতি বছরের ন্যায় কুমিল্লার লাকসামে গতকাল শুক্রবার বিকেলে লাকসাম হাইস্কুল মাঠে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এবারও হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে জাঁকজমক পূর্ন ভাবে রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির আহবায়ক আবু হাশেম মানু, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মজির আহম্মদ, সুভাষ বনিক, পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত সাহা, সেক্রেটারী বিশ^তম সাহা বিশু, জগন্নাথ বাড়ী সেবায়েত কমিটির সেক্রেটারী অরবিন্দু সাহা বিন্দু, ম্যানেজার বিজন সাহা, প্রবীর দাস টেবলু, অসীম সাহা, অমূল্য বনিক, উত্তর সাহা বাচ্চু, মিঠু সাহা, রনজিত সাহা, প্রতুল সাহা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। রথযাত্রা অনুষ্ঠানে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে ও দোকানীরা মুড়ি মুড়কি, মাটির তৈরী খেলান, পূর্জাঅর্চনার জিনিসপত্রসহ পসরা সাজিয়ে বসিয়েছে।
লাকসাম জগন্নাথ বাড়ী সেবায়েত কমিটির সেক্রেটারী অরবিন্দু সাহা বলেন, রথযাত্রা উপলক্ষে পুলিশ প্রশাসন আমাদের সর্বাত্মক ভাবে সহযোগিতা করেছেন। কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *