দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লার লাকসামে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে লাকসাম উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন রঙ্গ বেরঙের পোষ্টার প্লেকার্ড, হাতে নিয়ে ধানের শীর্ষের শ্রোগানে মূখরিত করে পুরো লাকসাম শহর, দুপুর ১টার সময়ই বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে নেতাকর্মীরা কার্যালয়ে এসে জড়ো হয়। এই সময় নেতা কর্মী সমর্থকেরা জিয়া, খালেদা, ও তারেক রহমান দোলা-আজিম এর নামে বিভিন্ন শ্লোগান দেয়।
আনন্দ র্যালীতে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) বিএনপির দলীয় মনোনয়ন প্রতাশী সাবেক সাংসদ কর্নেল (অব.) এম আনোযারুল আজিম এর কন্যা সামিরা আজিম দোলা। পৌর বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক হাজী মোঃ জসিম উদ্দিন, বিএনপি নেতা পীরজাদা সৈয়দ মোঃ শাহাদাত হোসেন, সাবেক চেয়ারম্যান আবদুল হাই, বিএনপি নেতা হাজী মোঃ ইসমাইল হোসেন, খাজা আহমেদ, নুরুল হক, সেলিম উদ্দিন, উপজেলা যুবদল নেতা মোঃ জাহিদুল ইসলাম, মোঃ খায়রুজ্জামান সাগর, মনির হোসেন, মোর্শেল আলম, মহিন উদ্দিন, মোঃ খসরু প্রমুখ। আনন্দর্যালী লাকসাম পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।

