লাকসামে বিএনপি নেতা রশিদ
আহমেদ হোসাইনীর নেতৃত্বে মানববন্ধন

পোস্ট এর সময় : ৮:২৯ অপরাহ্ণ , ভিজিটর : ১৮

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসামে মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেলে লাকসাম দৌলতগঞ্জ জামে মসজিদ থেকে কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) এর সর্বস্তরের জনগণের আয়োজনে সাবেক ডাকসু সদস্য, সাবেক শ্রমবিষয়ক সম্পাদক , বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি ড.রশিদ আহমেদ হোসাইনী ভাইয়ের নেতৃত্বে জুলাই-আগষ্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালী বের করা হয়েছে। বিজয় র‌্যালীটি লাকসাম পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালী কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) বিএনপি সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।
অপরদিকে ড.রশিদ আহমেদ হোসাইনী ভাইয়ের নেতৃত্বে কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন পূর্নবহালের দাবিতে লাকসাম বাইপাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ড.রশিদ আহমেদ হোসাইনী তার বক্তব্যে বলেন, আমরা আসন নিয়ে বিভাজন চাই না। আমাদের একটা দাবী বিগত দিনে যেই আসনটি ছিলো সেই ভাবে থাকতে চাই। ইসির কাছে আমাদের আবেদন আপনি সাবেক কুমিল্লা-০৯ আসনটি বহাল রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *