লাকসামে বিএনপি’র আয়োজনে
বিপ্লব ও সংহতি দিবস পালিত

পোস্ট এর সময় : ৭:১৯ অপরাহ্ণ , ভিজিটর : ১১

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসামে শুক্রবার বিকেলে লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি’র উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির সাবেক এমপি প্রয়াত কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের কন্যা কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার নেতৃত্বে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল একটি র‌্যালী লাকসাম পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে লাকসাম ফ্লাওয়ার সন্মুখে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হাজী মোঃ জসিম, বিএনপি নেতা আমির হোসেন আমির, হাজী মনিরুজ্জামান,লাকসাম উপজেলা যুবদল নেতা মুহাম্মদ জাহিদুল ইসলাম, দিদার হোসেন সহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *