দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসামে রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে লাকসাম উপজেলা সম্মেলন হল রুমে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বীদের সাথে প্রস্তুতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম উপজেলা নির্বাাহী অফিসার (ভারপ্রাপ্ত) মিনাল চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সেনাকমান্ডার তাওসীন, লাকসাম থানা এসআই মোঃ হারুন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সভাপতি বাবু সুভাষ বনিক, সাধারণ সম্পাদক বিশ^তম সাহা বিশু, রনজিত সাহা টাবলু, সমাজ সেবা কর্মকর্তা উপন্যাস দাস, পিআইও সবুজ আহমেদ, কৃষি কর্মকর্তা আল-আমিন পৌর নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন সহ সাংবাদিক, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ও বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সেক্রেটারি প্রমুখ।

