শহীদুল ইসলাম শাহীন: আজ ২৬ নভেম্বর লাকসাম উপজেলার প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ইং উপলক্ষে লাকসাম উপজেলা পরিষদে বর্ণাঢ্য র্যালী, শুভ উদ্বোধন এবং আলোচনা সভা অত্যন্ত ঝাক জমকপূর্ণ পরিবেশে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, কৃষি কর্মকর্তা মোঃ আল আমিন, উপজেলা প্রকৌশলী মোঃ সাদিকুল জাহান রিদান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মেদ উল্ল্যাহ সবুজ, পরিসংখ্যান কর্মকর্তা মাছুম বিল্লাহ। এই প্রদর্শনি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিশাল মেলা বসেছে। এছাড়াও আলোচনা সভা ও একটি র্যালী বের হয়ে লাকসামের বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। এবারে স্লোগান ছিল দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নতি।

