দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসামে শনিবার বিকেলে শ্রী শ্রী জগন্নাথ বাড়ী সংলগ্ন স্কুল মাঠে উল্টো জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পাশ^বর্তী নাঙ্গলকোট উপজেলা থেকে উল্টো রথ দেখতে এসেছিল ঠাকুরমা ও মার সাথে দেবপুরি (১০) লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। ঘটনাটি ঘটেছে রথটানার মাঝামাঝিতে বিদ্যালয়টির মাঠটিতে। নিহত দেবপুরি কিশোরের বাড়ি নাঙ্গলকোট উপজেলার পাশে। টিটু পুরির একমাত্র ছেলে দেবপুরি।
স্থানীয় ও কমিটি সূত্রে জানা যায়, দেবপুরি ঠাকুরমা ও মার সাথে নাঙ্গলকোট থেকে লাকসামে রথ দেখতে এসেছিল। কিন্তু নিয়তীর এ কি খেলা। হাজার হাজার ভক্তবৃন্দের মধ্যে দেবপুরি এ ভাবে রথের চাকায় পৃষ্ট হয়ে মারা যাবে কে জানত? জগন্নাথ দেবালয়ের সাধারণ সম্পাদক অরবিন্দ সাহা বিন্দু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় আরও জানান, দেবপুরির ঠাকুরমা জগন্নাথ মন্দির প্রাঙ্গণে মাটিতে গোড়াগড়ি করে বলছে আমার নাতীকে আমার কাছে ফিরিয়ে দেন। আমি আমার ছেলের কাছে কি জবাব দিব। আমি আর বাঁচতে চাই না। জগন্নাথ আমাকে নিয়ে যাও এই কথাগুলো বলে বিলাপ করতে থাকে। আজ সকালে দেবপুরির অন্তোষ্টিক্রিয়া লাকসাম মহাশশ্মানে সম্পন্ন হয়েছে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানান, নিহত ব্যাক্তির লোকজন থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা নিব।

