লাকসামের নতুন ইউএনও নার্গিস সুলতানা

পোস্ট এর সময় : ১২:০০ অপরাহ্ণ , ভিজিটর : ৭০

সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম:-কুমিল্লার লাকসামে মানুষ প্রায় একমাস পর নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পেলো। ইউএনও হিসেবে গতকাল বুধবার (১৫ অক্টোবর) যোগদান করছেন নার্গিস সুলতানা। তিনি গত সেপ্টেম্বর মাসে বদলীকৃৃত ইউএনও কাউছার হামিদ’র স্থলাবিশক্ত হলেন।

তিনি ২০২৩ সালের ১০ আগষ্ট পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ১৮ সেপ্টেম্বর তাঁকে মাটিরাঙ্গা থেকে বদলি করে লাকসামের ইউএনও হিসেবে পদায়ন করা হয়। ইউএনও হিসেবে এটি হবে তাঁর দ্বিতীয় কর্মস্থল। চট্টগ্রাম জেলার বাসিন্দা নার্গিস সুলতানা ব্যক্তিগত জীবনে ২ কন্যা সন্তানের জননী।

লাকসাম উপজেলার নির্বাহী অফিসার’র (ইউএনও) দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পূর্বের কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে পদায়ানকৃত কর্মকর্তা তাঁর নতুন কর্মস্থল লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান এবং দায়িত্ব গ্রহণ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নার্গিস সুলতানা (১৮৪৯৬) ৩৬তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে চাপাইনবাগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে প্রথম কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।

লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাবেক সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলাল, নবাগত ইউএনও নার্গিস সুলতানার প্রতি অভিনন্দন জানিয়ে বলেন, পূর্বের ইউএনও’র ন্যায় তিনিও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং সকল অন্যায় অপরাধের বিরুদ্ধে কঠোর ভূমিকা রাখবেন বলে লাকসামের মানুষ আশাবাদী।

এ ছাড়া, উপমহাদেশের একমাত্র মহিলা নবাব নারী শিক্ষার অগ্রদূত মহিয়সী নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ওয়াকফ এস্টেট এবং জাদুঘরের বেহাত হওয়া সম্পত্তি পূর্নরুদ্ধারে কঠোর ভূমিকা ছিলো ইউএনও কাউছার হামিদের। যার ফলে তিনি লাকসামের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *