জাফর আহমেদ:- আমাদের পরিবার দীর্ঘদিন যাবত বহু নির্যাতন নিপীড়নের শিকার । সমাজনীতি থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত বহু ব্যক্তিদের হাতে নির্যাতিত হয়ে আসছি আমরা। বর্তমানে আমাদের এই ইয়াতিম পরিবার অসাধু ব্যক্তিদের চক্রান্তের শিকার থেকে আজও আমরা মুক্তি পেলাম না।
কিছুদিন পূর্বে আমাদের পিতা (মোস্তফা কামাল অসুস্থ অবস্থায়) আনোয়ার হোসেন (ডেকোরেটর আনোয়ার) নামে এক ব্যাক্তি আওয়ামী দলীয় ও প্রতারক চক্রের সহযোগিতায় অপকৌশল অবলম্বন করে আমার মায়ের নামে ক্রয় কৃত সম্পত্তি জবরদখল করে রাতের অন্ধকারে ঘর নির্মাণ করেন। এমতাবস্থায় সমাজের বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দের মাধ্যমে বাধা নিষেধ করলেও দলীয় প্রভাব খাটিয়ে আমাদের কোন কথার পাত্তা না দিয়ে আমাদের সম্পত্তি বেআইনিভাবে দখল করেছিল। কথাগুলো বলছিলেন সাঈদ কামাল (জিকু) ও শাহেদ কামাল (শুভ)। তারা দুই ভাই লাকসাম পৌরসভার কোমারডোগা গ্ৰামের মৃত মোস্তফা কামালের ছেলে। তারা বলেন, আজ বাবা নেই।
হার্ট স্টোক করে দীর্ঘদিন প্যারালাইসিসে অঙ্গহানি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আমাদের পিতা। তার প্রতিষ্ঠিত ছোটখাটো ব্যবসা করেই আমরা চলছি।
আমাদের পিতার ইন্তেকালের পরেও আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সন্ত্রাসী ও গ্রাম্য মাতব্বরদের নির্যাতন অব্যাহত রয়েছে। অনেক সালিশ বৈঠক করার পরেও আমার মায়ের ক্রয়কৃত সম্পত্তি অবৈধ দখলকারী আনোয়ার হোসেন থেকে উচ্ছেদ করা সম্ভব হয়নি। সমাজের সকল শ্রেণীর মানুষ এ বিষয়গুলি অবগত আছেন। ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন ও লাকসামে তাজুল ইসলাম এবং মহাব্বত পালিয়ে গেলে আনোয়ার হোসেন নিজেই আমাদের দখলকৃত সম্পত্তি ছেড়ে দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা গুজব রটাচ্ছে। আনোয়ার হোসেন একজন মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে রয়েছে একাধিক মাদকের মামলা। আমরা নিরীহ ইয়াতিম মানুষ। শান্তিতে বসবাসের জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা চাই।

