নিজস্ব প্রতিবেদক:-রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার রাত ৯টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এখন থেকে ১৫-২০ মিনিট আগে আগুনের খবর পাওয়া গেছে। ট্রেনটির নাম বেনাপোল এক্সপ্রেস। ঘটনাস্থলে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাউ দাউ করে জ্বলছিল ট্রেনটি।
এতে কত যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সেই আগুনে কয়েকজন দগ্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

